বাংলা জয় কঠিন, প্রচারে জোর দিন—সাংসদদের মোদির নৈশভোজ বার্তা
Connect with us

দেশের খবর

বাংলা জয় কঠিন, প্রচারে জোর দিন—সাংসদদের মোদির নৈশভোজ বার্তা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বৃহস্পতিবার নিজের বাসভবনে এনডিএ সাংসদদের (NDA MPs) নৈশভোজে (Dinner Meet) আমন্ত্রণ জানিয়ে স্পষ্ট বার্তা দেন—বাংলা জয় (Win Bengal) করতে হলে এখন থেকেই জোর দিতে হবে রাজনৈতিক প্রচারে (Campaign)। তিনি বলেন, বাংলা-বিহার এক নয়; বাংলার মাটি অনেক বেশি শক্ত (Tough Ground)। তাই অধিবেশন শেষ হতেই সাংসদদের নিজেদের কেন্দ্রে ফিরে সংগঠনে (Organisation) শক্তি বাড়ানোর নির্দেশ দেন।

সম্প্রতি সংসদে বঙ্গ বিজেপি সাংসদদের (Bengal BJP MPs) সঙ্গে সাক্ষাৎ করে মোদি জানান, আত্মতুষ্টি নয়; মাঠে নেমে লড়াই করতে হবে। ভোটার তালিকা (Voter List) সংশোধন হলে বিদেশি ভোটারের (Illegal Voters) বহু নাম বাদ যাবে—এ কথাও বলেন তিনি। যদিও বাংলা জয়ের আশ্বাস দেননি, বরং কঠোর পরিশ্রমের ওপর জোর দেন।

নৈশভোজেও তিনি জানান, কেন্দ্রীয় প্রকল্পের (Central Schemes) প্রচার বাড়াতে হবে। কেন্দ্রীয় সরকারের কাজ মানুষের কাছে পৌঁছে দিতে সাংসদদের সক্রিয় হতে হবে।

Advertisement
ads

এক সাংসদের দাবি, মোদি বুঝিয়েছেন—বিহারে সংখ্যালঘুরা (Minority) কিছু আসনে ফ্যাক্টর হলেও বাংলায় সরকার গঠনে তাঁরাই প্রধান ফ্যাক্টর। কেন্দ্রীয় সরকারের সুবিধা পেলেও সংখ্যালঘুরা মুখ ফিরিয়ে রেখেছে; তাই যাঁরা প্রকল্পের দ্বারা উপকৃত, তাঁদের কাছে আরও পৌঁছতে বলেন মোদি।

বছর ঘুরলেই ভোট; তাই বাংলাকে আলাদা গুরুত্ব দিয়েই এদিন নিজের অবস্থান স্পষ্ট করেন প্রধানমন্ত্রী।

Continue Reading
Advertisement