ভাইরাল খবর
খসড়া ভোটার তালিকা ১৬ ডিসেম্বর! নিজের নাম আছে কি না যাচাই করবেন কিভাবে?
ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে (West Bengal) ভোটার তালিকায় (Voter List) নিবিড় পরিমার্জনের জন্য এসআইআর (SIR) এনুমারেশন ফর্ম (Enumeration Form) জমার সময় শেষ হয়েছে। ১১ ডিসেম্বর শেষ দিন ছিল। বিএলওরা (BLOs) সব ফর্ম সংগ্রহ করে নির্বাচন কমিশনের (Election Commission) ওয়েবসাইটে আপলোড করেছেন। এবার ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা (Draft Voter List) প্রকাশিত হবে।
নিজের নাম আছে কি না তা অনলাইনে (Online) বা অফলাইনে (Offline) দেখা যাবে। অনলাইনে, eci.gov.in বা ceowestbengal.wb.gov.in-এ গিয়ে নাম এবং এপিক নম্বর (EPIC Number) বসিয়ে চেক করতে পারবেন। এছাড়া জেলা নির্বাচনী অফিসারের (DEO) ওয়েবসাইট এবং নির্বাচন কমিশনের মোবাইল অ্যাপেও দেখা যাবে।
অফলাইনে, প্রত্যেক বুথের বিএলও-র কাছে (Booth Level Officer) খসড়া তালিকার হার্ড কপি থাকবে। নাম না পাওয়ার ক্ষেত্রে, বিএলএ (Booth Level Agent) এবং রাজনৈতিক দলের প্রতিনিধির কাছেও সফট ও হার্ড কপি পাওয়া যাবে।
যাদের নাম বাদ পড়েছে, তাদের জন্য আলাদা তালিকা প্রকাশ করা হবে। ফর্ম ৬ ও অ্যানেক্সার ৪ পূরণ করে অভিযোগ জানানো যাবে ১৫ জানুয়ারি পর্যন্ত। খসড়া তালিকা প্রকাশের পর হিয়ারিং প্রক্রিয়া (Hearing Process) শুরু হবে, যা ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List) প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি। ভোটাররা আগে খসড়া তালিকায় নাম যাচাই করে নিশ্চিত করতে পারবেন যে তাদের তথ্য সঠিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে কিনা।


