মুসলিমরা কিডনি দেবেন কিন্তু ভোট নয়! অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য
Connect with us

ভাইরাল খবর

মুসলিমরা কিডনি দেবেন কিন্তু ভোট নয়! অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ অসমের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) দাবি করেছেন যে, তিনি মুসলিমদের (Muslim community) এক লাখ টাকা দিলেও তাঁদের ভোট (Vote) পাবেন না। ‘এজেন্ডা আজ তক ২০২৫’ অনুষ্ঠানে তিনি বলেন, ভোট আদর্শের (Ideology) ভিত্তিতে নির্ধারিত হয়, আর্থিক প্রকল্প (Financial Scheme) দিয়ে নয়।

নীতীশ কুমারের বিহারের ১০,০০০ টাকার প্রকল্পের মতো কোনও উদ্যোগ আনার পরিকল্পনা আছে কিনা—এ প্রশ্নে হিমন্ত জানান, শুধু আর্থিক সুবিধা জেতার নিশ্চয়তা দেয় না। তাঁর দাবি, বিহারে এনডিএ জিতেছে মূলত নীতীশ কুমারের সুশাসন (Good Governance) এর কারণে।

হিমন্ত এক মুসলিম ভোটারের মন্তব্য উদ্ধৃত করে বলেন, “আপনি এত সাহায্য করেছেন যে প্রয়োজনে আমি কিডনি (Kidney) দেব, কিন্তু ভোট দেব না।” তাঁর মতে, এটাই প্রমাণ করে যে প্রকল্প নয়, মতাদর্শই ভোট নির্ধারণ করে।

Advertisement
ads

অসমের মুসলিম জনসংখ্যা (Population) নিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, ১৯৬১ সাল থেকে ৪-৫% হারে বৃদ্ধি পেতে পেতে বর্তমানে তা প্রায় ৩৮%—এবং ২০২৭ সালে তা ৪০% ছাড়াবে। তিনি বলেন, মুসলিম জনসংখ্যা ৫০% ছাড়ালে অন্যান্য সম্প্রদায় (Communities) অস্তিত্ব সংকটে পড়বে।

তবে তিনি জানান, মিয়া মুসলিম (Miya Muslim) এবং মুসলিম মহিলাদের (Muslim Women) সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রয়েছে। মুসলিম ভোট কংগ্রেসে গেলেও বিজেপিই জিতবে—এ দাবি করেন তিনি।

Continue Reading
Advertisement