SIR ফর্মে ভুয়ো বাবা দেখানোর অভিযোগ BJP নেত্রীর বিরুদ্ধে, তৃণমূলের সরব
Connect with us

ভোটের খবর

SIR ফর্মে ভুয়ো বাবা দেখানোর অভিযোগ BJP নেত্রীর বিরুদ্ধে, তৃণমূলের সরব

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বনগাঁতে (Bangaon) SIR Verification–কে ঘিরে বড় ধরনের বিতর্ক। অভিযোগ উঠেছে, স্থানীয় বিজেপি নেত্রী মমতা মণ্ডল (Mamta Mondal) নিজের জা–এর বাবাকে নিজের বাবা হিসাবে দেখিয়ে এসআইআরে (SIR Form) নাম তোলার চেষ্টা করেছেন। মঙ্গলবার এই অভিযোগকে কেন্দ্র করে মহকুমাশাসকের (SDO Office) কাছে লিখিত অভিযোগ জমা দেয় তৃণমূল। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

তৃণমূল কর্মী ইমরান মণ্ডল জানান, মমতা মণ্ডল ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের (Gram Panchayat) সবাইপুর ৯৫/৬৮ বুথের বিজেপি সদস্যা। অভিযোগ, তিনি তাঁর জায়ের বাবা গৌরাঙ্গ চৌধুরী—যিনি পানচিতার বাসিন্দা—তাঁকেই বাবার পরিচয় দিয়ে SIR–এ নাম তোলার আবেদন করেছেন। ইমরানের প্রশ্ন, “অন্য পরিবারের লোককে বাবা সাজানো হল কীভাবে?”

তৃণমূলের দাবি, মমতা মণ্ডলের নাম অবিলম্বে ভোটার তালিকা (Voter List) থেকে বাদ দিতে হবে এবং তাঁর বিজেপি সদস্যপদও (Party Membership) বাতিল করা উচিত।

Advertisement
ads

অভিযোগ অস্বীকার করে মমতা মণ্ডলের দাবি,
“আমি বিজেপি সদস্য। তাই বিরোধীরা ষড়যন্ত্র করছে। আমাকে পঞ্চায়েতে কাজ করতে দেওয়া হয় না।”
তবে তিনি স্বীকার করেছেন যে ২০০২–এর ভোটার তালিকায় (2002 Voter List) তাঁর নাম ছিল না।

ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূল নেতা তাপস মণ্ডল বলেন,
“মমতা মণ্ডল ভুয়ো পরিচয় ব্যবহার করে ম্যাপিং (Mapping) করানোর চেষ্টা করেছেন।”

অন্যদিকে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ দাবি করেন,
“এসআইআরই ঠিক করে দেবে কার পরিচয় সঠিক। তৃণমূল অযথা নাক গলাচ্ছে।”
তিনি আরও বলেন, পরিচয় জালিয়াতি বিজেপির সংস্কৃতি (Culture) নয়।

এই অভিযোগের তদন্তে নেমেছে স্থানীয় প্রশাসন। এনুমারেশন প্রক্রিয়া (Enumeration Process) শেষ হওয়ার মুখে এই বিতর্ক জেলাজুড়ে উত্তাপ ছড়িয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement