সন্দেশখালি মামলায় সাক্ষী ভোলা ঘোষের ভয়াবহ দুর্ঘটনা, ছেলে–ড্রাইভার নিহত
Connect with us

দুর্ঘটনা

সন্দেশখালি মামলায় সাক্ষী ভোলা ঘোষের ভয়াবহ দুর্ঘটনা, ছেলে–ড্রাইভার নিহত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সন্দেশখালি (Sandeshkhali) কাণ্ডে জেলবন্দি শেখ শাহজাহান (Shahjahan Case)–এর বিরুদ্ধে চলা মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী ভোলানাথ ঘোষ (Bhola Ghosh) বুধবার সকালে আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন। ন্যাজোটের বয়ারমারি পেট্রোল পাম্পের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (Truck) সজোরে ধাক্কা মারে তাঁদের গাড়িকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভোলার ছোট ছেলে সত্যজিৎ ঘোষ এবং গাড়িচালক শাহানুরের।

গুরুতর জখম ভোলানাথকে আশঙ্কাজনক অবস্থায় গ্রামীণ হাসপাতালে (Rural Hospital) ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, তাঁর শারীরিক পরিস্থিতিও অত্যন্ত সংকটজনক। ভোলা এখনও জানেন না, তাঁর ছেলে মারা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি—ধাক্কার পর ট্রাকচালক একটি মোটরবাইকে (Motorbike) চেপে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রশ্ন উঠেছে—বাইক এল কোথা থেকে? চালক পালাল কীভাবে?

ভোলা ঘোষ বহুদিন ধরেই শাহজাহান ও ইডি মামলায় (ED Case) সাক্ষ্য দিয়ে আসছিলেন। বিরোধী শিবিরের অভিযোগ, জেল থেকেই সন্দেশখালিতে নিজের দাপট বজায় রেখেছেন শাহজাহান। বিজেপি নেত্রী রেখা পাত্র বলেন,
“এটি পরিষ্কার প্রিপ্ল্যানড মার্ডার (Planned Murder)। আজ আদালতে সাক্ষ্য দেওয়ার দিনই ভোলাকে মারার চেষ্টা হয়েছে।”

Advertisement
ads

ভোলার কথায়,
“লরিটা সামনে যাচ্ছিল… হঠাৎ ডাইরেক্ট এসে আমার গাড়িতে মারল। তারপর গাড়ি জলে পড়ে গেল।”

তদন্তে নেমেছে ন্যাজোট থানার পুলিশ। নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে রয়েছে বড় কোনও অন্তর্ঘাত, তা খতিয়ে দেখা হচ্ছে।

ভোলা জানান, তিনি সাধারণত সামনে বসেন, কিন্তু সেদিন পিছনে বসেছিলেন—যা তাঁর জীবন বাঁচিয়ে দিয়েছে।

Advertisement
ads