দুর্ঘটনা
বিধ্বংসী আগুনে গোয়ার নাইটক্লাবে নিহত ২৫,ম্যানেজার গ্রেপ্তার, মালিকের বিরুদ্ধে FIR
ডিজিটাল ডেস্কঃ গোয়ার (Goa) বাগা সি-বিচ সংলগ্ন (Baga Sea Beach) একটি জনপ্রিয় নাইটক্লাবে (Nightclub) শনিবার মধ্যরাতে (Saturday Midnight) বিধ্বংসী অগ্নিকাণ্ড (Fire Accident) ঘটেছে। পার্টির সময় গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) বিস্ফোরণের কারণে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৫০ জন। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত (CM Pramod Sawant) জানিয়েছেন, দুর্ঘটনার ঘটনায় নাইটক্লাবের ম্যানেজারকে (Manager) ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।
মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ঘোষণা করেছেন, গোটা ঘটনার তদন্তের জন্য ম্যাজিস্ট্রেট স্তরের (Magistrate-level) তদন্ত হবে। নাইটক্লাবের মালিকের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে এবং তার জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট (Arrest Warrant) জারি করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, যারা দোষী তাদের শাস্তি নিশ্চিতভাবে দেওয়া হবে।
পুলিশের প্রাথমিক অনুমান অনুযায়ী, গ্যাস সিলিন্ডারের ফেটে আগুনের সূত্রপাত হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নাইটক্লাবের একতলার (First Floor) পার্টি এলাকায় আগুন প্রথম দেখা যায় এবং দ্রুত ছড়িয়ে পড়ে। নিহতদের মধ্যে ৪ জন পর্যটক (Tourists) এবং ১৪ জন নাইটক্লাবের কর্মী (Staff)। এখনও সাতজনকে শনাক্ত করা যায়নি।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং গোয়ার পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।


