দিল্লি বিস্ফোরণে ইমাম–সহযোগী গ্রেপ্তার, উত্তরাখণ্ডে ছড়াল NIA তদন্ত
Connect with us

দেশের খবর

দিল্লি বিস্ফোরণে ইমাম–সহযোগী গ্রেপ্তার, উত্তরাখণ্ডে ছড়াল NIA তদন্ত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দিল্লির লালকেল্লা (Red Fort)-এর কাছে হওয়া বোমা বিস্ফোরণের তদন্ত এখন পৌঁছে গেছে উত্তরাখণ্ডে (Uttarakhand)। শনিবার গভীর রাতে হলদোয়ানির বানভুলপুরা (Banbhulpura) এলাকা থেকে বিলালি মসজিদ (Bilali Mosque)-এর ইমাম মহম্মদ আসিফ (Mohammad Asif) এবং তাঁর সহযোগী, পেশায় ইলেক্ট্রিশিয়ান নজর কামাল (Nazar Kamal)-কে গ্রেপ্তার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA – National Investigation Agency)

NIA-র আধিকারিকরা জানিয়েছেন, তাঁদের দু’জনকেই ইতিমধ্যেই দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। তদন্তকারীরা জানান, বিস্ফোরণের প্রধান অভিযুক্ত ‘জঙ্গি’ ডাক্তার উমর নবির (Umar Nabi) সঙ্গে যুক্ত একটি মোবাইল নম্বরের কল ডিটেইল (Call Detail Record) বিশ্লেষণ করেই এই সূত্র হাতে আসে। সেই সূত্রেই শুক্রবার মধ্যরাতের পরে ইমাম ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করে NIA।

গ্রেপ্তারের পরে লালকুয়ান, কালাধুঙ্গি, হলদোয়ানি, মুখানি ও কাঠগোদাম অঞ্চল থেকে বিশাল পুলিশবাহিনী বানভুলপুরায় মোতায়েন হয়। বিলালি মসজিদ ও ইমামের বাড়ির চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আচমকা পুলিশি তৎপরতায় হতবাক স্থানীয় বাসিন্দারা। আধিকারিক কাতিয়াল (Katial) জানান, এটি সম্পূর্ণই সতর্কতামূলক ব্যবস্থা।

Advertisement
ads

একইসঙ্গে NIA ও উত্তরাখণ্ড পুলিশের আরেকটি দল নৈনিতালের (Nainital) একটি মসজিদে গিয়ে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে। তদন্ত দ্রুত গতিতে এগোচ্ছে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু (15 Deaths) হয়েছে এবং বহু মানুষ আহত। বিস্ফোরণের নেপথ্যের জাল ক্রমেই জটিল হচ্ছে বলে মনে করছে তদন্তকারী সংস্থা।