কলকাতা
রাজভবনের নাম বদলে হলো লোকভবন, সাধারণ মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ
ডিজিটাল ডেস্কঃ বাংলা (Bengal) থেকেই শুরু হলো পরিবর্তনের একটি নতুন অধ্যায়। রাজভবন (Raj Bhavan) আর থাকছে না—এবার থেকে নামকরণ করা হলো লোকভবন (Lok Bhavan)। পশ্চিমবঙ্গ (West Bengal) প্রথম রাজ্য যেখানে এই নাম পরিবর্তনের আনুষ্ঠানিক কাজ শুরু হলো। দীর্ঘদিন ধরে রাজভবনের নাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল। কেন্দ্রীয় মন্ত্রিসভা (Union Cabinet) এবং রাষ্ট্রপতির (President) অনুমোদনের পর শনিবার রাজভবনে আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে।
রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) জানান, শুধু নাম পরিবর্তন নয়, রাজভবনের সঙ্গে সম্পর্কিত সমস্ত ডকুমেন্টেও প্রয়োজনীয় সংশোধন শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Ministry of Home Affairs) ২৫ নভেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করে। এতে বলা হয়, ‘রাজ’ শব্দটি বাদ দিয়ে রাজভবনের পরিবর্তে “লোকভবন” নামকরণ করা হবে। মূল কারণ, রাজভবন শব্দে ‘রাজত্ব (Kingship)-রাজা (King)’ ইত্যাদির ভাবার্থ জড়িত থাকায় সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হয় না। সাধারণ মানুষের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক (Inclusive) নাম রাখতে রাজ্যপাল এই উদ্যোগ নিয়েছেন।
আজ নাম পরিবর্তনের পর সিভি আনন্দ বোস ভিক্টোরিয়া যান (Victoria Ghat) যান, সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন। শিশুদের (Children) চকোলেট দেন, তাদের সঙ্গে ছবি তোলেন, এমনকি রাস্তায় চা (Tea) পান করতেও দেখা যায়। রাজ্যপাল জানিয়েছেন, ভারতের সব রাজ্যপালের অধীনে থাকা রাজভবন ধীরে ধীরে লোকভবন নামে পরিচিত হবে।


