মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম লোকভবনে শুভেন্দু! রাজ্যপাল রবির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক
Connect with us

ভাইরাল খবর

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম লোকভবনে শুভেন্দু! রাজ্যপাল রবির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মুখ্যমন্ত্রী (Chief Minister) হওয়ার পর প্রথমবার লোকভবনে (Lok Bhavan) গিয়ে রাজ্যপাল (Governor) আর এন রবির সঙ্গে সাক্ষাৎ করলেন শুভেন্দু অধিকারী। বুধবার দুপুরে তিনি লোকভবনে পৌঁছলে রাজ্যপাল তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান। এরপর দু’জনের মধ্যে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি একান্তে কিছুক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এর আগে গত ৮ মে মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার দিনই শুভেন্দু অধিকারী সরকার গঠনের দাবিপত্র জমা দিতে লোকভবনে গিয়েছিলেন। তবে দায়িত্ব গ্রহণের পর এটাই তাঁর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ রাজ্যপালের সঙ্গে।

রাজনৈতিক ও প্রশাসনিক মহলের মতে, আগামী মাসে রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট (Budget Session) পেশ হওয়ার আগে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সাংবিধানিক রীতি অনুযায়ী বাজেট অধিবেশনের সূচনা করেন রাজ্যপাল। পাশাপাশি মন্ত্রিসভা (Cabinet) সম্প্রসারণ এবং নতুন মন্ত্রীদের শপথগ্রহণ নিয়েও আলোচনা হয়ে থাকতে পারে বলে অনুমান।

Advertisement
ads

উল্লেখ্য, গত ৪ মে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসে। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া ও ক্ষুদিরাম টুডু-সহ পাঁচ মন্ত্রী বিভিন্ন দপ্তরের দায়িত্ব সামলাচ্ছেন। খুব শীঘ্রই মন্ত্রিসভা সম্প্রসারণ হতে পারে বলেই রাজনৈতিক মহলের ধারণা।

Continue Reading
Advertisement