নিয়োগ দুর্নীতিতে জামিনে মুক্ত পার্থ, তৃণমূলের দরজা কি খোলা থাকবে তাঁর জন্য?
Connect with us

ভাইরাল খবর

নিয়োগ দুর্নীতিতে জামিনে মুক্ত পার্থ, তৃণমূলের দরজা কি খোলা থাকবে তাঁর জন্য?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ তিন বছর সাড়ে তিন মাস পর নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam Case) অবশেষে মুক্তি পাচ্ছেন প্রাক্তন শিক্ষা ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। মঙ্গলবার, জামিনে (Bail) বাড়ি ফিরছেন তিনি। হাসপাতালেই রবিবার থেকে নাকি পঞ্জিকা (Almanac) দেখে ঘর ফেরার শুভ সময় নির্ধারণ করছেন এই নেতা।

তবে এখন বড় প্রশ্ন— তৃণমূল (Trinamool Congress) কি তাঁর উপর থেকে সাসপেনশন (Suspension) তুলে নেবে?
২০২২ সালে নিয়োগ দুর্নীতির অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল ইডি (ED), সঙ্গে ছিলেন বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। অর্পিতার ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকার (₹50 crore cash & gold) সম্পদ উদ্ধার হয়। এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ঘোষণা করেন— পার্থকে দল থেকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে।

এখনও তিনি নির্দোষ (Innocent) প্রমাণিত হননি; বরং ইডি ও সিবিআই (CBI) তাঁর বিরুদ্ধে চার্জশিট (Charge Sheet) দিয়েছে। তাই কালীঘাটের (Kolkata’s Kalighat) ঘনিষ্ঠ নেতৃত্বের মতে, “সাসপেনশন প্রত্যাহারের প্রশ্নই নেই।”

যদিও তিনি এখনও বেহালা পশ্চিমের (Behala West) বিধায়ক, তাই আইনত এলাকায় ঘুরে বেড়াতে পারেন এবং বিধানসভায় (Assembly) যোগ দিতেও বাধা নেই। কিন্তু স্থানীয় তৃণমূল কর্মীরা তাঁকে সমর্থন করবেন কি না, তা নিয়েই সংশয়।

Advertisement
ads

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ২০২৬ সালের ভোটে অনেক বর্তমান বিধায়কই টিকিট পাবেন না। ফলে পার্থ চট্টোপাধ্যায়ের রাজনৈতিক ইনিংস (Political Career) এখানেই হয়তো শেষ।