লালকেল্লা কাছে ভয়াবহ বিস্ফোরণ! আপাতত মৃতের সংখ্যা ৮ জন, আহত বহু, রাজধানীতে হাই অ্যালার্ট জারি
Connect with us

দেশের খবর

লালকেল্লা কাছে ভয়াবহ বিস্ফোরণ! আপাতত মৃতের সংখ্যা ৮ জন, আহত বহু, রাজধানীতে হাই অ্যালার্ট জারি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: দিল্লির (Delhi) লালকেল্লার (Red Fort) কাছে সোমবার সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণ (Explosion) ঘটেছে। সন্ধ্যা প্রায় ৬টা ৫৫ মিনিটে গাড়ির (Car) বিস্ফোরণের শব্দে এলাকা কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যেই আগুন (Fire) ছড়িয়ে পড়ে আরও তিন থেকে চারটি গাড়িতে। ঘটনাস্থলে পৌঁছায় ১০টি দমকলের (Fire Brigade) ইঞ্জিন (Engines) এবং পুলিশ (Police) এলাকা ঘিরে রাখে।

প্রত্যক্ষদর্শীরা (Eyewitness) জানিয়েছেন, বিস্ফোরণের পর রাস্তা ও আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আপাতত মৃতের সংখ্যা ৮ জন, আর আহত হয়েছেন বেশ কয়েকজন।

উল্লেখ্য, এদিন সকালে দিল্লি পুলিশ (Delhi Police) ৩ চিকিৎসক সহ (Doctors) ৭ জন জঙ্গিকে (Terrorists) গ্রেফতার করেছে, যারা সম্ভাব্য হামলার (Attack) পরিকল্পনা করছিল। সন্দেহ করা হচ্ছে, এই বিস্ফোরণ নাশকতার (Conspiracy) অংশ হতে পারে। সূত্রের দাবি, ২,৯০০ কেজি বিস্ফোরক (Explosives) উদ্ধার হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মেট্রো স্টেশনের পার্কিং লটে প্রথম বিস্ফোরণ ঘটে। তীব্রতার কারণে আশেপাশের বাড়ি ও দোকানের জানলার কাচ ভেঙে যায়। দিল্লি পুলিশ এবং জাতীয় তদন্ত সংস্থা (NIA) তদন্তে নেমেছে। এনএসজি (NSG) দলও ঘটনাস্থলে উপস্থিত। রাজধানীতে হাই সিকিউরিটি অ্যালার্ট জারি হয়েছে।

Advertisement
ads

দিল্লিবাসী (Delhi Residents) এখন নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। প্রশাসন ঘটনার পেছনে কারা রয়েছে এবং কীভাবে বিস্ফোরণ ঘটল, তা খুঁজে বের করার চেষ্টা করছে।

Continue Reading
Advertisement