বন্ধুর ধার করা ৫০০ টাকায় ১১ কোটি টাকার লটারি জয় সবজি বিক্রেতার
Connect with us

অফবিট

বন্ধুর ধার করা ৫০০ টাকায় ১১ কোটি টাকার লটারি জয় সবজি বিক্রেতার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভাগ্য সহায় হলে জীবনের মোড় ঘুরে যায় এক মুহূর্তেই। ঠিক এমনটাই ঘটেছে জয়পুরের (Jaipur) সবজি বিক্রেতা অমিত সেহরার (Amit Sehra) জীবনে। পঞ্জাবে (Punjab) বেড়াতে গিয়ে বন্ধুর কাছ থেকে ধার করা মাত্র ৫০০ টাকায় (500 Taka) একটি লটারি টিকিট (Lottery Ticket) কাটেন তিনি। আর সেই টিকিটই এনে দিয়েছে তাঁর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি—১১ কোটি টাকার (11 Crore) পুরস্কার!

পঞ্জাব স্টেট লটারির দিওয়ালি বাম্পার ২০২৫ (Punjab State Lottery Diwali Bumper 2025)–এ প্রথম পুরস্কার জেতেন অমিত। ভাতিন্ডার (Bathinda) একটি দোকান থেকে কেনা টিকিটেই বদলে যায় তাঁর ভাগ্য। একসময় ঠেলাগাড়িতে সবজি বিক্রি করে সংসার চালাতেন এই যুবক, আজ তিনি রাতারাতি কোটিপতি (Crorepati)।

অমিত জানান, “এই প্রথমবার লটারির টিকিট কেটেছিলাম। পকেটে টাকা ছিল না, বন্ধু মুকেশই (Mukesh) ৫০০ টাকা ধার দিয়েছিল।” এখন সেই বন্ধুকেই কৃতজ্ঞতাস্বরূপ ১ কোটি টাকা (1 Crore) দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অমিত। এছাড়া মুকেশের দুই বোনকেও ৫০ হাজার টাকা করে দিয়েছেন তিনি।

অমিতের স্ত্রীও (Wife) লটারিতে ১০০০ টাকা জিতেছেন। নতুন জীবন শুরু করতে তিনি ঈশ্বরকে (God) ধন্যবাদ জানিয়ে বলেছেন, “ভগবান ছপ্পড় ফাড় কে দিয়েছেন।” এখন এই টাকার বড় অংশ সন্তানদের পড়াশোনার জন্য ও নতুন বাড়ি তৈরিতে ব্যয় করবেন বলে জানিয়েছেন তিনি।

Advertisement
ads ads

এক নিমেষে জীবন বদলে দেওয়া এই গল্প প্রমাণ করে—ভাগ্য কখন, কোথা থেকে বদলে যাবে, তা কেউ জানে না!

Continue Reading
Advertisement ads