অফবিট
সিকিমের পাহাড় পেরিয়ে দুধ বিলি! ৩ বছরের ‘লিটল মিল্কম্যান’-এর অনুপ্রেরণার গল্প
ডিজিটাল ডেস্কঃ পাহাড়ি গ্রামের (Mountain Village) জীবন যেন এক অনবদ্য ক্যানভাস—কঠিন, অথচ অনুপ্রেরণাদায়ক। সেই ক্যানভাসে এখন নতুন রঙ ছড়িয়েছে সিকিমের (Sikkim) তিন বছরের এক খুদে, সুয়াওম লেপচা (Suyawm Lepcha)। মাকে (Mother) সাহায্য করতে প্রতিদিন সকাল সকাল স্কুলে (School) যাওয়ার আগে বাড়ি বাড়ি দুধ (Milk) বিলি করে সে। মাত্র তিন বছরের এই শিশুর দায়িত্ববোধ এবং মমতায় মুগ্ধ পুরো দেশ।
ছোট্ট দুই হাতে দুধের বোতল ভরা ব্যাগ (Bag) মাথায় তুলে পাহাড়ি ঢাল, পাথুরে পথ, কখনও কাদা, কখনও বৃষ্টি—সব কিছু পেরিয়ে যায় সে। তার একটাই উদ্দেশ্য—মা যেন একটু বিশ্রাম নিতে পারেন। বাবাকে (Father) কাজের সূত্রে দূরে থাকতে হয়, তাই মা-ই তার সবকিছু। মায়ের মুখে হাসি ফোটাতে দিন শুরু হয় এই ‘লিটল মিল্কম্যান’-এর।
একদিন স্থানীয় শিক্ষিকা (Teacher) নিমকিপু ম্যাম (Nimkipu Ma’am) এই দৃশ্য দেখে ভিডিও করেন এবং সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করেন। মুহূর্তেই ভাইরাল (Viral) হয়ে যায় সেই ভিডিও। দেশ-বিদেশ থেকে প্রশংসার ঢল নামে। কেউ স্কুল ব্যাগ পাঠায়, কেউ জামাকাপড়, কেউবা পড়াশোনার জন্য টাকা পাঠায়।
View this post on Instagram
সুয়াওম জানে না সোশ্যাল মিডিয়া কী, কিন্তু বোঝে মানুষের ভালবাসা। তার মুখে হাসি, চোখে স্বপ্ন—“আমি আগে খেলনা (Toys) দেখিনি, এখন সবাই পাঠায়, আমি খেলি। মা কাঁদে, কিন্তু খুশিতেও ভরে ওঠে।”
এই তিন বছরের শিশুর গল্প প্রমাণ করে, ভালোবাসা আর দায়িত্ববোধ বয়স দেখে আসে না—হৃদয় থেকেই আসে।


