ডিজিটাল ফ্রড চক্রের হদিস পেল সাইবার সেল, ২০০ কোটি টাকা পাচার বিদেশে
Connect with us

অফবিট

ডিজিটাল ফ্রড চক্রের হদিস পেল সাইবার সেল, ২০০ কোটি টাকা পাচার বিদেশে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ গান্ধীনগরের (Gandhinagar) সাইবার সেন্টার অফ এক্সেলেন্স (Cyber Centre of Excellence) একটি বড়সড় সাফল্য অর্জন করেছে। তারা ভেঙে দিয়েছে একটি আন্তর্জাতিক সাইবার জালিয়াতি চক্র, যারা মিউল (Mule) ব্যাংক অ্যাকাউন্ট, ক্রিপ্টো (Crypto) লেনদেন এবং আংগাডিয়া (Angadia) চ্যানেলের মাধ্যমে প্রায় ₹২০০ কোটি টাকা দুবাই-ভিত্তিক সিন্ডিকেটে পাচার করেছিল।

অভিযুক্তরা বিভিন্ন রাজ্যে ভুয়া সংস্থা (Fake Firms) খুলে চলতি হিসাব (Current Accounts) তৈরি করত। ডিজিটাল অ্যারেস্ট (Digital Arrest), পার্ট-টাইম চাকরি (Part-time Job), বিনিয়োগ প্রকল্প ও ঋণের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করে সেই অ্যাকাউন্টে টাকা জমা করাত। পরে সেই অর্থ নগদে বা ক্রিপ্টোকারেন্সিতে (Cryptocurrency) রূপান্তর করে কমিশনের বিনিময়ে বিদেশে পাঠানো হতো।

গ্রেপ্তার ৬ অভিযুক্ত— মহেন্দ্র শমজিভাই সোলাঙ্কি, রূপেন প্রাঞ্জীবনভাই ভাটিয়া (Morbi), রাকেশভাই কান্তিভাই লানিয়া, রাকেশ কুমার দেকাওয়াদিয়া (Surendranagar), বিজয় নাথাভাই খম্ভালিয়া ও পঙ্কজ বাবুভাই কথিরিয়া (Surat)।

Advertisement
ads ads

পুলিশের হাতে এসেছে ১২টি মোবাইল ফোন, একাধিক সিম কার্ড এবং ১০০টিরও বেশি ব্যাংক অ্যাকাউন্টের (Bank Account) তথ্য। এই তথ্য যুক্ত রয়েছে সারা দেশের ৩৮৬টি সাইবার অপরাধ মামলার সঙ্গে। মোট প্রতারণার অঙ্ক প্রায় ₹২০০ কোটি। তদন্ত এখনও চলছে, এবং আরও গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে গুজরাট সাইবার সেল।

Continue Reading
Advertisement ads