গোয়ায় অগ্নিকাণ্ডে মৃত্যু রায়গঞ্জের পরিযায়ী শ্রমিকের, দেহ ফেরাতে আর্থিক সংকটে পরিবার
Connect with us

দুর্ঘটনা

গোয়ায় অগ্নিকাণ্ডে মৃত্যু রায়গঞ্জের পরিযায়ী শ্রমিকের, দেহ ফেরাতে আর্থিক সংকটে পরিবার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ গোয়ায় (Goa) কাজ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল রায়গঞ্জের (Raiganj) ১৮ বছরের পরিযায়ী শ্রমিক (migrant worker) শের আলির (Sher Ali)। গত ১৭ অক্টোবর দক্ষিণ গোয়ার একটি জাহাজে (ship) কাজ করার সময় ঘটে অগ্নিকাণ্ড (fire accident)। সেই দুর্ঘটনায় মৃত্যু হয় শের আলি সহ আরও কয়েকজন শ্রমিকের।

ঘটনার দুই দিন কেটে গেলেও এখনো পর্যন্ত শের আলির দেহ (dead body) ফেরানো যায়নি রায়গঞ্জে। কারণ, তাঁর পরিবার আর্থিকভাবে এতটাই দুর্বল যে দেহ ফিরিয়ে আনার খরচ বহন করতে পারছে না। পরিবার জানিয়েছে, তারা শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের (Sheetgram Gram Panchayat) দ্বারস্থ হয়েছিল, কিন্তু সেখান থেকেও কোনও ধরনের সহায়তা মেলেনি বলে অভিযোগ।