ভাইরাল খবর
শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ, মহিলাদের ধাক্কা দিয়ে বিতর্কে নিরাপত্তারক্ষীরা
ডিজিটাল ডেস্কঃ কালীপুজোর (Kali Puja) উদ্বোধনে এসে তীব্র বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা (Leader of Opposition) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) রায়দিঘির (Raidighi) কাশীনগর এলাকায় তাঁর কনভয় ঘিরে বিক্ষোভ দেখান একদল মহিলা। অভিযোগ, সেই সময় শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা (Security Personnel) ও কেন্দ্রীয় বাহিনীর (Central Forces) জওয়ানরা গাড়ি থেকে নেমে বিক্ষোভরত মহিলাদের ধাক্কা দিয়ে রাস্তা থেকে সরিয়ে দেন। সেই ঘটনাকে ঘিরেই চরম উত্তেজনা ছড়ায় এলাকায়।
সূত্র অনুযায়ী, মন্দিরবাজার (Mandirbazar) থেকে মথুরাপুর (Mathurapur) যাওয়ার পথে এই ঘটনা ঘটে। ওইদিন সকালে মহিলারা জব কার্ড (Job Card) আপডেট করার শিবিরে অংশ নিতে এসেছিলেন। সেসময় জানতে পারেন, বিরোধী দলনেতার কনভয় ওই পথেই যাবে। তখনই তাঁরা রাস্তার দু’ধারে দাঁড়িয়ে প্ল্যাকার্ড (Placards) হাতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবি ছিল – কেন্দ্রকে ১০০ দিনের কাজ (MGNREGA) বন্ধ করা চলবে না, এবং বকেয়া টাকা অবিলম্বে মেটাতে হবে।
এই শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালীনই নিরাপত্তারক্ষীরা মহিলাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। ঘটনাস্থল ছিল বিষ্ণুপুর-রায়দিঘির মাঝে শ্রীমতী (Shrimati) এলাকা। এরপর বিক্ষোভ আরও চরমে ওঠে। বিরোধী দলনেতার কনভয় আটকে দেন বিক্ষোভকারীরা। এমনকি গাড়িতে হামলার অভিযোগও ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং শুভেন্দুকে সেখান থেকে নিরাপদে বের করে নিয়ে যায়।
পরে মিলন মোড়ের (Milan More) কাছে বৈরাগী মোড়ে (Bairagi More) কালীপুজোর ও একটি রক্তদান শিবিরের (Blood Donation Camp) উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। তিনি এই বিক্ষোভের জন্য সরাসরি তৃণমূল কংগ্রেসকে (TMC) দায়ী করেছেন।
অন্যদিকে রায়দিঘির তৃণমূল বিধায়ক অলোক জলদাতা (Alok Jaldata) বলেন, “মহিলারা শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি জানাচ্ছিলেন। সেখানে বিরোধী দলনেতার নিরাপত্তারক্ষীরা যা করেছেন, তা অত্যন্ত নিন্দনীয় ও লজ্জাজনক।”
