পাক সেনাপ্রধানকে আক্রমণ প্রাক্তন আফগান সাংসদের, বললেন “আপনারাই জঙ্গিদের জন্ম দিয়েছেন”
Connect with us

বিশ্বের খবর

পাক সেনাপ্রধানকে আক্রমণ প্রাক্তন আফগান সাংসদের, বললেন “আপনারাই জঙ্গিদের জন্ম দিয়েছেন”

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ গত শুক্রবার (Friday) আফগানিস্তানে (Afghanistan) বিমান হামলায় (Airstrike)  অন্তত ১০ জন নিহত (Killed) হয়েছেন, যাদের মধ্যে তিনজন ছিলেন ক্রিকেটার (Cricketers)। পাকিস্তানের এই আক্রমণের পরেই প্রাক্তন আফগান সাংসদ মরিয়ম সোলায়মানখিল (Mariam Solaymankhil) পাক সেনাপ্রধান আসিম মুনিরকে (Asim Munir) কটাক্ষ করেন। তিনি বলেন, “আপনারাই জঙ্গিদের জন্ম দিয়েছেন।” 

মরিয়ম বলেন, “আমরা একটুও অবাক হইনি। কয়েক দশক ধরে আফগানিস্তানের পাশাপাশি ভারতেও (India) পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই (ISI) এবং সেনাবাহিনী এমন হামলা চালিয়ে আসছে। কিন্তু এই হামলার টার্গেট তরুণ ক্রিকেটারদের (Young Cricketers) প্রাণহানি এবং অসংখ্য শিশু ও মায়ের মৃত্যু (Death) হৃদয়বিদারক (Heartbreaking)।”

তিনি ভারতের পাশে দাঁড়িয়ে বলেন, “যখনই আফগানিস্তান ভারতের কাছে আসে, পাকিস্তান সেনার (Pak Army) কাছে তা ভয়ের (Fear) কারণ হয়ে দাঁড়ায়। তাদের পুরো অর্থনীতি (Economy) যুদ্ধ ও ধ্বংসের (Destruction) ওপর নির্ভরশীল।”

Advertisement
ads

মরিয়ম আরও বলেন, “রাওয়ালপিন্ডিতে (Rawalpindi) জন্ম নেওয়া চরমপন্থী আদর্শের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ (United) হতে হবে। আমাদের অভিন্ন সংস্কৃতি ও ইতিহাস অবশ্যই পাকিস্তানের চরমপন্থাকে পরাস্ত করবে।” এরপর তিনি আসিম মুনিরকে কড়া ভাষায় বলেন, “যেমন বীজ (Seed) বপন করবেন, তেমনই ফসল (Crop) পাবেন। আপনি বহু বছর ধরে জঙ্গিদের লালন-পালন করে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। কিন্তু সেই আগুন (Fire) যখন আপনার নিজের ঘর পুড়িয়ে দেবে, তখন অবাক হবেন না।”

Continue Reading
Advertisement