ডিজিটাল ডেস্কঃ ‘দঙ্গল’ সিনেমায় (film) ছোট গীতা ফোগাটের চরিত্রে মন জয় করা জায়রা ওয়াসিম (Zaira Wasim) এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় (social media) নিজের নিকাহ (Nikah) এর খবর জানিয়ে আবার আলোচনায় এলেন তিনি।
২০১৯ সালে অভিনয় জগৎকে বিদায় জানিয়েছিলেন ধর্মীয় বিশ্বাসের কারণে। এরপর দীর্ঘ ছ’বছর পুরোপুরি অন্তরালে ছিলেন জায়রা। কোনও মিডিয়া উপস্থিতি বা মন্তব্যও দেননি এতদিন। কিন্তু এবার নিজের বিয়ের (marriage) কিছু ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিলেন।
ছবিতে দেখা যাচ্ছে, জায়রা নিকাহর কাগজে সই করছেন মেহেদি রাঙা হাতে। আরেক ছবিতে তিনি স্বামীর সঙ্গে চাঁদের দিকে তাকিয়ে আছেন। দুটো ছবিতেই মুখ দেখা যায়নি কারোরই। তবে আঙুলে থাকা বড় হীরের আংটি (diamond ring) নজর কেড়েছে। ছবির ক্যাপশনে লিখেছেন, “কবুল হ্যায় গুন ৩”।
কে এই সৌভাগ্যবান জীবনসঙ্গী (life partner), তা প্রকাশ করেননি জায়রা। তবে ছবি প্রকাশের পর থেকেই ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন কমেন্ট বক্স। কেউ লিখেছেন, “আল্লাহ তোমার দাম্পত্যে শান্তি দিন”, কেউ আবার বলেছেন, “তোমার সিদ্ধান্ত সত্যিই অনুপ্রেরণামূলক।”
প্রসঙ্গত, জায়রার শেষ সিনেমা ছিল ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ (The Sky is Pink)। প্রিয়াঙ্কা চোপড়া ও ফারহান আখতারের সঙ্গে অভিনয় করেছিলেন সেখানে। তারপর ইনস্টাগ্রামে (Instagram) এক পোস্টে জানান, ইমানের (faith) কারণে তিনি অভিনয় ছাড়ছেন। লেখেন, এই জগতে থাকাটা তাঁর বিশ্বাসের জন্য বড় চ্যালেঞ্জ।
এই বিশেষ দিনে আবারও তাঁর প্রতি মানুষের ভালোবাসা প্রমাণ করল—জায়রা ওয়াসিম এখনও মানুষের মনে বিশেষ জায়গায় রয়েছেন।