খেলার খবর
হ্যারিস রউফের অঙ্গভঙ্গির জবাবে মাঠেই মোক্ষম পাল্টা দিলেন অর্শদীপ
ডিজিটাল ডেস্কঃ ২০২৫ সালের এশিয়া কাপে (Asia Cup 2025) একের পর এক ম্যাচে ভারতীয় দলের কাছে কার্যত পাত্তাই পাচ্ছে না পাকিস্তান। ১৪ সেপ্টেম্বরের পরে ২১ সেপ্টেম্বরের ম্যাচেও পাকিস্তানের পারফরম্যান্স ছিল অত্যন্ত দুর্বল। ৬ উইকেটের সহজ জয়ে ম্যাচ পকেটে পুরে নেয় টিম ইন্ডিয়া।
তবে মাঠের খেলাকে ছাপিয়ে এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে হ্যারিস রউফ (Haris Rauf) এবং অর্শদীপ সিংয়ের (Arshdeep Singh) মধ্যকার এক অনানুষ্ঠানিক ‘অঙ্গভঙ্গি যুদ্ধ’। ম্যাচ চলাকালীন পাকিস্তানি পেসার হ্যারিস রউফকে দেখা যায় বাউন্ডারির ধারে দাঁড়িয়ে ভারতীয় দর্শকদের উদ্দেশে একটি বিতর্কিত অঙ্গভঙ্গি করতে।
সেই অঙ্গভঙ্গি অনেকের মতে, যুদ্ধবিমান বা ‘প্লেন ছোড়া’র ইঙ্গিত ছিল, যা সাম্প্রতিক ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার প্রতীক হিসেবেই দেখা হয়েছে। খেলার মাঠে যুদ্ধ প্রসঙ্গ টেনে আনার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রবল সমালোচনার মুখে পড়েছেন হ্যারিস।
এই ঘটনার কিছুক্ষণ পরই ক্যামেরায় ধরা পড়ে অর্শদীপের এক অঙ্গভঙ্গি, যেখানে তাকেও দেখা যায় হাত ঘুরিয়ে একটি প্রতীকী ভঙ্গি করতে। অনেকেই মনে করছেন, এটি হ্যারিস রউফের সেই বিকৃত অঙ্গভঙ্গিরই পাল্টা প্রতিক্রিয়া। অর্শদীপের সেই ভিডিও (video) এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে ঝড়ের গতিতে।
Arshdeep cooked rauf and we didn’t even notice…😭😭pic.twitter.com/IO8bIf8RZl
— B̷O̷D̷Y̷G̷U̷A̷R̷D̷ (@kohli_goat) September 23, 2025
শুধু হাতের ভঙ্গি নয়, ম্যাচের মাঝেও উত্তেজনার পারদ চড়ে যায়। মাঠের মধ্যে শুভমন গিল (Shubman Gill), অভিষেক শর্মা (Abhishek Sharma) ও হ্যারিস রউফের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। হ্যারিসের উপর ধারাবাহিকভাবে চাপে রাখেন দুই ওপেনার, পরপর বাউন্ডারিতে তাঁকে প্রায় বিধ্বস্ত করে দেন।
পুরো পরিস্থিতিতে রউফের অঙ্গভঙ্গি নিয়ে সাবেক ক্রিকেটাররাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। অন্যদিকে, অর্শদীপের ঠান্ডা মাথার ‘কৌশলী জবাব’ যেন আরও বেশি প্রশংসিত হয়েছে নেটিজেনদের মধ্যে।


