আত্মহত্যা
তন্ত্র শেখাতে এসে অশালীন আচরণ, মানসিক চাপে আত্মঘাতী বধূ
ডিজিটাল ডেস্কঃ তন্ত্র শেখানোর নাম করে এক গৃহবধূর (housewife) সঙ্গে অশ্লীল আচরণের (obscene behavior) অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার ডেবরা থানার (Debra PS) মলিঘাটি এলাকায়। মানসিক আঘাতে ভেঙে পড়ে ওই মহিলা নিজের জীবন শেষ করে দিলেন বলেই প্রাথমিকভাবে অনুমান পুলিশের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতা ওই বধূর স্বামী কর্মসূত্রে ভিনরাজ্যে (other state) থাকেন। তিনি মলিঘাটি গ্রাম পঞ্চায়েতের (Molighati Gram Panchayat) চককৃপান গ্রামের বাসিন্দা। তন্ত্রবিদ্যায় আগ্রহী হওয়ায় গৃহবধূ প্রশিক্ষণ নিতে যান ভবানীপুর পঞ্চায়েতের পাটনা গ্রামের বাসিন্দা তান্ত্রিক সঞ্জয় অধিকারীর (Sanjay Adhikari) কাছে।
সেখানেই ঘটনার সূত্রপাত। অভিযোগ, প্রশিক্ষণের আড়ালে ওই মহিলার সঙ্গে একাধিকবার অশ্লীল আচরণ করেন সঞ্জয়। এই ঘটনার পর চরম অপমানে মানসিকভাবে ভেঙে পড়েন গৃহবধূ। কিছুদিনের মধ্যেই চলে যান বাপের বাড়িতে। সেখান থেকেই উদ্ধার হয় তাঁর নিথর দেহ।
মৃতার স্বামীর অভিযোগ, এই অপমান ও মানসিক চাপের কারণেই তাঁর স্ত্রী আত্মঘাতী (suicide) হয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে অভিযুক্ত তান্ত্রিক সঞ্জয় অধিকারীকে গ্রেপ্তার করে ডেবরা থানার পুলিশ। সোমবার তাকে তোলা হয় মেদিনীপুর জেলা আদালতে (Medinipur District Court)।
স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। তদন্তকারীরা জানিয়েছেন, মৃতার স্বামীর অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে এবং গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।


