দিল্লির রাস্তায় পুলিশ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল প্রৌঢ়ের, মদের গন্ধে ধরা পড়ল কর্তারা
Connect with us

দুর্ঘটনা

দিল্লির রাস্তায় পুলিশ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল প্রৌঢ়ের, মদের গন্ধে ধরা পড়ল কর্তারা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজধানী দিল্লির (Delhi) সড়কে এক মর্মান্তিক দৃশ্য। মাতাল অবস্থায় পুলিশকর্মীদের (Policemen) তাণ্ডবে প্রাণ হারালেন এক প্রৌঢ়। বৃহস্পতিবার ভোররাতে সেন্ট্রাল দিল্লির রামকৃষ্ণ আশ্রম মেট্রো স্টেশনের (Ramakrishna Ashram Metro Station) কাছে ঘটে এই দুর্ঘটনা।

অভিযোগ, একটি পুলিশ কন্ট্রোল রুম (PCR) ভ্যান আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রোডসাইড র‍্যাম্পে উঠে ধাক্কা মারে গঙ্গারাম তিওয়ারিকে। পেশায় তিনি একজন চা বিক্রেতা (Tea Seller) ছিলেন।

নিহতের ছেলে জানিয়েছেন, “পিসিআর ভ্যানে দু’জন পুলিশকর্মী ও একজন মহিলা ছিলেন। তাঁরা প্রত্যেকেই নেশাগ্রস্ত (Drunk) ছিলেন। ভ্যানটির ভিতরে খালি মদের বোতল (Liquor Bottles) পাওয়া যায় এবং পুলিশদের শরীরে মদের গন্ধও স্পষ্ট ছিল।”

তিনি আরও বলেন, “এই পুলিশকর্মীরা প্রায়ই এক নির্দিষ্ট জায়গায় এসে মদ্যপান (Alcohol Consumption) করে। সেখান থেকেই তারা এই অবস্থায় বেরিয়ে আসে।”

Advertisement
ads

ঘটনার পর অভিযুক্তরা স্থান ছেড়ে পালানোর চেষ্টা করেন। তবে স্থানীয় বাসিন্দারা তাঁদের প্রায় ৫০০ মিটার তাড়া করে ধরে ফেলে। এরপর উত্তেজিত জনতা বিক্ষোভ দেখাতে শুরু করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দুই পুলিশকর্মীকে সাসপেন্ড (Suspended) করা হয়েছে। একজন সহকারী সাব-ইন্সপেক্টর (ASI), অন্যজন কনস্টেবল (Constable)।

ঘটনার তদন্ত (Investigation) শুরু হয়েছে। তাঁদের মেডিক্যাল পরীক্ষা (Medical Examination) করা হবে। পাশাপাশি, ময়নাতদন্তের (Post-mortem) জন্য মৃতদেহ পাঠানো হয়েছে এবং এফআইআর (FIR) দায়েরের প্রক্রিয়া চলছে।

Advertisement
ads