টিকিট চাওয়ায় মহিলা টিটির মুখে গরম ঘুগনি ছুড়ে মারলো যাত্রী
Connect with us

ভাইরাল খবর

টিকিট চাওয়ায় মহিলা টিটির মুখে গরম ঘুগনি ছুড়ে মারলো যাত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর স্টেশনে টিকিট পরীক্ষা করার সময় এক মহিলা টিকিট পরীক্ষকের (Lady Ticket Examiner) মুখে গরম ঘুগনি ছুড়ে মারার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই অপ্রত্যাশিত হামলায় আতঙ্ক ছড়িয়েছে স্টেশন চত্বরে। ঘটনার পর অভিযুক্ত মহিলা যাত্রীকে আটক করা হয়েছে।

শনিবার সকালে, আপ বারুইপুর লোকাল ট্রেনের মহিলা কামরায় টিকিট পরীক্ষা করতে উঠেছিলেন টিকিট পরীক্ষক পূজা কুমারী (Pooja Kumari)। সেই সময় তিনি দেখেন দুই মহিলা যাত্রী আসনে বসে গরম ঘুগনি খাচ্ছেন। নিয়ম অনুযায়ী, তিনি তাঁদের কাছে টিকিট দেখতে চান। অভিযোগ, টিকিট চাওয়ার পরই আকস্মিকভাবে অভিযুক্ত যাত্রী সাইদা বিবি (Saida Bibi) তাঁর হাতে থাকা গরম ঘুগনি পূজা কুমারীর মুখে ছুড়ে মারেন।

এই আকস্মিক হামলায় পূজা কুমারীর চোখে-মুখে গরম ঘুগনি লাগে এবং তিনি যন্ত্রণায় চিৎকার করে ওঠেন। তাৎক্ষণিকভাবে অন্যান্য যাত্রীরাও হতবাক হয়ে যান। মুখে আঘাত লাগার পরেও নিজেকে সামলে নিয়ে পূজা কুমারী ওই মহিলা যাত্রীকে ধরে ফেলেন। খবর পেয়ে রেল পুলিশ (RPF) ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্তকে আটক করে।

Advertisement
ads

পরে জানা যায়, সাইদা বিবির কাছে সুভাষগ্রাম থেকে শিয়ালদহ পর্যন্ত একটি বৈধ টিকিট ছিল, কিন্তু বারুইপুর পর্যন্ত আসার কোনো বৈধ টিকিট ছিল না। অভিযুক্ত সুভাষগ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এই ঘটনায় বারুইপুর জিআরপি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

যদিও অভিযুক্ত সাইদা বিবি তার কাজের জন্য অনুতপ্ত, টিকিট পরীক্ষক পূজা কুমারী এই ঘটনার উপযুক্ত বিচার চেয়েছেন। এমন অপ্রত্যাশিত হামলায় তিনি যথেষ্ট আতঙ্কিত বলে জানিয়েছেন। এই ঘটনা রেলযাত্রীদের নিরাপত্তা এবং টিকিট পরীক্ষকদের প্রতি যাত্রীদের আচরণের বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

Continue Reading
Advertisement