রায়গঞ্জ ট্রেন বাতিলের জেরে বাস যাত্রীদের ভিড় লাফিয়ে বাড়ছে
Connect with us

ভাইরাল খবর

রায়গঞ্জ ট্রেন বাতিলের জেরে বাস যাত্রীদের ভিড় লাফিয়ে বাড়ছে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পুজোর মুখে রায়গঞ্জের (Raiganj) উপর দিয়ে চলাচলকারী দু-জোড়া ট্রেন সাময়িকভাবে বাতিল হওয়ায় যাত্রীরা ভরসা করছেন সরকারি বাসের (Government Bus) ওপর। গত ৩১ আগস্ট থেকে কলকাতা (Kolkata) গামী রাধিকা পুর এক্সপ্রেস (Radhikapur Express) ও কুলিক এক্সপ্রেস (Kulik Express) ট্রেন দুটি বন্ধ হওয়ায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

ট্রেন বাতিলের ফলে রায়গঞ্জ থেকে কলকাতায় আসা-যাওয়ার জন্য যাত্রীরা সরকারি বাসে বেশি ভিড় করছেন। এনবিএসটিসি (NBSTC) রায়গঞ্জ ডিপো বিশেষ ব্যবস্থা নিয়েছে যাতে সাধারণ মানুষের যাতায়াতের কোনো অসুবিধা না হয়। বর্তমানে রাতের বেলায় একটিমাত্র সরকারি বাস চালু থাকলেও অতিরিক্ত চাহিদা মেটাতে আরেকটি বাস রিজার্ভে রাখা হয়েছে। যাত্রী সংখ্যা বাড়লে সেই বাস নামানো হবে।

সকালের বাসগুলিতেও যাত্রী ভিড় বাড়ছে বলে পরিবহন কর্মীরা জানিয়েছেন। ট্রেন বাতিলের এই পরিস্থিতিতে সরকারি বাসের ওপর যাত্রীদের চাপ দিন দিন বাড়ছে, যা সামলাতে অতিরিক্ত ব্যবস্থা নিতে হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

Advertisement
ads