জাতীয় শিক্ষানীতির সমালোচনায় শিক্ষক সমাজ
Connect with us

রায়গঞ্জ

জাতীয় শিক্ষানীতির সমালোচনায় শিক্ষক সমাজ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , রায়গঞ্জ , ১০ অক্টোবর : নিখিলবঙ্গ শিক্ষক সমিতি ও নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হলো শনিবার। এদিন রায়গঞ্জ ইনস্টিটিউট মঞ্চে আয়োজিত, ” নয়া জাতীয় শিক্ষানীতি ” শীর্ষক আলোচনা সভায় মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন উচ্চ শিক্ষামন্ত্রী সুদর্শন রায় চৌধুরী। এদিনের আলোচনা সভায় উপস্থিত বক্তারা বলেন,” কেন্দ্রের বিজেপি সরকারের জাতীয় শিক্ষানীতি শিক্ষায় বিভাজনের মাত্রা তৈরী করবে। এই নীতি কার্যকর হলে সাধারণের শিক্ষা ব্যাহত হবে। এই নীতির বিরুদ্ধে শিক্ষক সমাজকে গর্জে উঠতে হবে।” বিপুল মৈত্র, কৃষ্ণেন্দু রায় চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচীতে উপস্থিত ছিলেন।

Continue Reading
Advertisement