এসসিও সম্মেলনে মোদি-পুতিনের খোশগল্প, উপেক্ষিত পাক প্রধানমন্ত্রী শাহবাজ
Connect with us

দেশের খবর

এসসিও সম্মেলনে মোদি-পুতিনের খোশগল্প, উপেক্ষিত পাক প্রধানমন্ত্রী শাহবাজ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক | এসসিও (SCO) সম্মেলনের মঞ্চে সোমবার ধরা পড়ল এক নজরকাড়া রাজনৈতিক মুহূর্ত—ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) হাসিমুখে গল্প করতে করতে পাশাপাশি হাঁটছেন। আর ঠিক সেই সময় পাশেই চুপচাপ দাঁড়িয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif)। এই দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই ঝড় তুলেছে নেটদুনিয়ায়।

ভাইরাল হওয়া ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, পুতিন ও মোদি একে অপরকে আলিঙ্গন করে হেসে কথাবার্তা বলছেন, আর তাদের পাশেই নিষ্প্রভ মুখে দাঁড়িয়ে আছেন শাহবাজ। দুই রাষ্ট্রনেতা তাঁর দিকে ফিরেও তাকাননি। বিশ্লেষকদের মতে, পাকিস্তানের আন্তর্জাতিক গুরুত্ব কমে যাওয়ার ইঙ্গিত মিলেছে এই আচরণে।

নেটিজেনদের প্রতিক্রিয়া আরও রসালো। কেউ বলেছেন, “ওয়েটার টিপসের জন্য দাঁড়িয়ে আছেন”, কেউ বা লিখেছেন, “পাক প্রধানমন্ত্রীর এমন অপমান সচরাচর দেখা যায় না।” অনেকে আবার পাকিস্তানের আর্থিক অবস্থা নিয়েও ব্যঙ্গ করেছেন।

Advertisement
ads

মোদি এদিন ভাষণে সন্ত্রাসবাদ ইস্যুতে কড়া বার্তা দেন, যা পর্যবেক্ষকদের মতে পাকিস্তানকে লক্ষ্য করেই ছিল। এই ঘটনাই প্রমাণ করে—আন্তর্জাতিক রাজনীতিতে পাকিস্তানের অবস্থান যে দিন দিন খাটো হচ্ছে, তার প্রতিফলন ঘটেছে এসসিও সম্মেলনের মঞ্চে।

Continue Reading
Advertisement