বিধানসভায় নিরাপত্তারক্ষীদের প্রবেশে নিষেধাজ্ঞা, মুখ্যমন্ত্রী রইলেন ছাড়ের তালিকায়
Connect with us

ভাইরাল খবর

বিধানসভায় নিরাপত্তারক্ষীদের প্রবেশে নিষেধাজ্ঞা, মুখ্যমন্ত্রী রইলেন ছাড়ের তালিকায়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক | বিধানসভায় মন্ত্রীদের নিরাপত্তারক্ষীদের প্রবেশ আপাতত বন্ধ। এমনই জানালেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। হাই কোর্টের (High Court) নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত, তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) থাকবেন এই নির্দেশের বাইরে। তিনি আগের মতোই নিরাপত্তারক্ষী নিয়েই বিধানসভায় ঢুকতে পারবেন।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সম্প্রতি কলকাতা হাই কোর্টে অভিযোগ করেন, তৃণমূল বিধায়কেরা (TMC MLAs) ব্যক্তিগত পুলিশি নিরাপত্তা নিয়ে নির্বিঘ্নে বিধানসভায় প্রবেশ করেন, অথচ বিজেপি বিধায়কদের (BJP MLAs) সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের প্রবেশে বাধা দেওয়া হয়। তাঁদের রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়, যা তিনি ‘বৈষম্যমূলক’ বলে দাবি করেন।

এই মামলার শুনানিতে হাই কোর্ট কোনও সরাসরি নির্দেশ না দিলেও মন্তব্য করে, বিধানসভায় প্রবেশ সংক্রান্ত নিয়ম সকলের জন্য একই হওয়া উচিত। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই স্পিকার জানান, সোমবার (আজ) থেকে নতুন নিয়ম কার্যকর হচ্ছে— মুখ্যমন্ত্রী ছাড়া আর কেউ নিরাপত্তারক্ষী নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন না।

Advertisement
ads

উল্লেখ্য, বিধানসভায় কেন্দ্রীয় বাহিনীর প্রবেশ নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে বিতর্ক বহুদিনের। গত বছর শুভেন্দুর সঙ্গে তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের (Tapan Chattopadhyay) বাকবিতণ্ডার ঘটনার পর এই প্রসঙ্গ ফের উঠে আসে।

আজ স্পিকারের তরফে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে একটি সরকারি বিজ্ঞপ্তি (official notice) জারি করা হয়েছে। এই সিদ্ধান্তে ক্ষমতাসীন ও বিরোধী দুই শিবিরেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Continue Reading
Advertisement