রায়গঞ্জের তুলসীতলার হরিসভা মাঠ এলাকায় দীনেশ সাহা হত্যাকাণ্ডে গ্রেপ্তার সুভাষগঞ্জের যুবক
Connect with us

খুন

রায়গঞ্জের তুলসীতলার হরিসভা মাঠ এলাকায় দীনেশ সাহা হত্যাকাণ্ডে গ্রেপ্তার সুভাষগঞ্জের যুবক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৩ সালে রায়গঞ্জের তুলসীতলার (Tulsitala) হরিসভা মাঠে ঘটে যাওয়া দীনেশ সাহা (Dinesh Saha) হত্যাকাণ্ডে ফের এক বড় সাফল্য পেল রায়গঞ্জ পুলিশ। এই মামলার তদন্তে যুক্ত থেকে দীর্ঘদিন পলাতক অভিযুক্ত ভবানী কুমার রায় ওরফে পাপাই (Bhavani Kumar Roy alias Papai, 25)–কে অবশেষে হায়দ্রাবাদ (Hyderabad) থেকে গ্রেফতার করে আনতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃতের বাড়ি রায়গঞ্জের সুভাষগঞ্জের বাসুদেবপুর এলাকায়।

পুলিশ সূত্রে খবর, তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ২০১, ১২০বি ও ৩৪ ধারায় মামলা রুজু হয়েছে। পাশাপাশি অস্ত্র আইনের (Arms Act) 25(1)A / 27 / 35 ধারাও প্রযোজ্য করা হয়েছে। শুক্রবার ভবানীকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়। শুনানির পর বিচারক তদন্তের স্বার্থে তাকে তিন দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১৩ ডিসেম্বর রাতে রায়গঞ্জের তুলসীতলা হরিসভা মাঠ এলাকায় গুলিবিদ্ধ হয়ে খুন হন দীনেশ সাহা। তিনি সীড কর্পোরেশনে (Seed Corporation) কর্মরত ছিলেন। ঘটনার কয়েক মাস আগে তিনি সস্ত্রীক ওই এলাকায় ভাড়া থাকতেন। পুলিশি তদন্তে জানা যায়, সেদিন রাত প্রায় সাড়ে আটটার সময় পাড়ার দোকান থেকে ডিম কিনে বাড়ি ফেরার পথে একদল দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দীনেশবাবুর। এই হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায়।

Advertisement
ads

ঘটনার পরপরই একজন অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। তবে মূল অভিযুক্তদের খোঁজে দীর্ঘ অনুসন্ধান চলছিল। সেই সূত্রেই হায়দ্রাবাদ থেকে ভবানীকে গ্রেফতার করে আনতে সক্ষম হয়েছে পুলিশ।

সরকারি আইনজীবী (Public Prosecutor) নীলাদ্রি সরকার জানিয়েছেন, “মামলায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। নতুন ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা রয়েছে। পুলিশের হাতে এটাই এখন সবচেয়ে বড় হাতিয়ার।”

Continue Reading
Advertisement