কিউমুলোনিম্বাস মেঘের দাপটে বজ্রপাত-অতিবৃষ্টি, রাজ্যে দুর্যোগের আশঙ্কা
Connect with us

আবহাওয়া

কিউমুলোনিম্বাস মেঘের দাপটে বজ্রপাত-অতিবৃষ্টি, রাজ্যে দুর্যোগের আশঙ্কা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: গতকাল ১২ আগস্ট ২০২৫ (মঙ্গলবার) থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ভয়াবহ বজ্রঝড় ও বৃষ্টির দাপট। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা মতোই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে প্রবল শক্তিশালী কিউমুলোনিম্বাস (Cumulonimbus) মেঘ তৈরি হয়ে মুহূর্তের মধ্যে তীব্র বজ্রবিদ্যুৎ ও ঝড়ো হাওয়ার সঙ্গে নেমেছে ভারী বর্ষণ। কোথাও কয়েক মিনিটে, আবার কোথাও কয়েক ঘণ্টায়—বৃষ্টি এতটাই তীব্র হয়েছে যে মাইক্রো ব্লাস্ট (Microburst) বা মেঘফাটা বৃষ্টি (Cloudburst)-এর মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যার বৃষ্টির হার ঘণ্টায় ১০০ মিলিমিটারেরও বেশি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়াবিদদের মতে, বাতাসে অতিরিক্ত উষ্ণতা, প্রচুর জলীয় বাষ্প (Moisture) ও উচ্চ কেপ ইনডেক্স (CAPE Index)-এর কারণে বজ্রগর্ভ মেঘ দ্রুত শক্তি সঞ্চয় করছে। এর ফলে রাজ্যের যেকোনও প্রান্তে অল্প সময়ের মধ্যে আকস্মিক বজ্রপাত (Lightning) ও অতি ভারী বৃষ্টি নেমে আসছে।

আরও পড়ুনঃ সিঙ্গুরে কৃষকদের আন্দোলনে শুভেন্দু, ১৫ টাকা কেজি দরে আলু কিনতে হবে সরকারের

১২ আগস্ট থেকে শুরু হওয়া এই দুর্যোগ আজ ১৩ আগস্ট (বুধবার) দিনভরও চলতে পারে, এমনকি আগামীকাল ১৪ আগস্ট পর্যন্ত এই প্রবল আবহাওয়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষজ্ঞদের সতর্কবার্তা—এই সময় গ্রাম ও শহর উভয় এলাকাতেই সতর্ক থাকা জরুরি। বজ্রপাতের সময় খোলা জায়গা, পুকুর-নদীর ধারে বা গাছের নিচে দাঁড়ানো বিপজ্জনক হতে পারে।

Advertisement
ads ads

মেঘফাটা বৃষ্টি বা মাইক্রো ব্লাস্টের কারণে নীচু এলাকাগুলিতে জল জমে প্লাবনের পরিস্থিতি তৈরি হতে পারে, ফলে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনও সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি নিচ্ছে।

Continue Reading
Advertisement ads