চিনে ভয়াবহ বন্যা! বেজিংয়ে মৃত্যু অন্তত ৩০, পাহাড়ি এলাকায় ব্যাপক ধ্বংস, উদ্ধার কাজে হেলিকপ্টার
Connect with us

বিশ্বের খবর

চিনে ভয়াবহ বন্যা! বেজিংয়ে মৃত্যু অন্তত ৩০, পাহাড়ি এলাকায় ব্যাপক ধ্বংস, উদ্ধার কাজে হেলিকপ্টার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ একটানা বৃষ্টিপাত ও প্রাকৃতিক দুর্যোগে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে চিনের রাজধানী Beijing। সরকারি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে শুধু মিউন (Miyun) এলাকাতেই প্রাণ হারিয়েছেন ২৮ জন।

Beijing Municipal Flood Control Office জানিয়েছে, শহরের উত্তর-পশ্চিমের পাহাড়ি অঞ্চল MiyunYanqing-এ ৫৪৩.৪ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে—যা গত এক দশকের মধ্যে অন্যতম সর্বোচ্চ। Yanqing-এ মারা গিয়েছেন আরও ২ জন। এই ভয়াবহ পরিস্থিতির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩১টি গুরুত্বপূর্ণ রাস্তা, এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে ডুবে গেছে ১৩৬টি গ্রাম

চিন সরকারের পক্ষ থেকে বিপর্যয় মোকাবিলার জন্য emergency response teams মোতায়েন করা হয়েছে। হেলিকপ্টার নামিয়ে আটকে পড়া মানুষদের উদ্ধারের কাজ চলছে। ইতিমধ্যে প্রায় ৮০ হাজার মানুষকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ রায়গঞ্জে বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে AIDSO-র শ্রদ্ধাঞ্জলি, মানবতাবাদের বার্তা নিয়ে স্মরণসভা

Advertisement
ads

স্মরণীয়, ২০১২ সালের জুলাই মাসে বেজিংয়ে এমনই এক ভয়াবহ বন্যায় ৭৯ জন প্রাণ হারিয়েছিলেন। চলতি বছরের বৃষ্টি সেই রেকর্ডের দিকেই এগোচ্ছে বলে মনে করছে আবহাওয়া দফতর।

প্রেসিডেন্ট Xi Jinping এই দুর্যোগ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি পুলিশ, দমকল, স্বাস্থ্য ও প্রশাসনিক বিভাগের সকলকে “wartime emergency mode”-এ কাজ করার নির্দেশ দিয়েছেন। চিনের বিভিন্ন প্রদেশে এই পরিস্থিতির উপর প্রশাসনের কড়া নজর রাখা হচ্ছে।

এই ভয়াবহ দুর্যোগ থেকে মানুষকে উদ্ধার করতে দিনরাত এক করে কাজ করছেন রেসকিউ টিম ও প্রশাসন। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী আরও কয়েকদিন এমন বৃষ্টিপাত চলবে বলেই আশঙ্কা।

Advertisement
ads
Continue Reading
Advertisement