রায়গঞ্জে বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে AIDSO-র শ্রদ্ধাঞ্জলি, মানবতাবাদের বার্তা নিয়ে স্মরণসভা
Connect with us

রাজনীতি

রায়গঞ্জে বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে AIDSO-র শ্রদ্ধাঞ্জলি, মানবতাবাদের বার্তা নিয়ে স্মরণসভা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উনিশ শতকের বাংলার অন্যতম প্রগতিশীল চিন্তাবিদ ও সমাজসংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৫তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল ছাত্র সংগঠন AIDSO (All India Democratic Students’ Organisation)। মঙ্গলবার, ২৯ জুলাই এই দিনটি স্মরণীয় করে তোলা হয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের (Raiganj University) সম্মুখে অবস্থিত বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও তাঁর  জীবনদর্শনের ওপর আলোচনা করে।

এই সংক্ষিপ্ত শ্রদ্ধা সভায় বিদ্যাসাগরের জীবন ও অবদানের তাৎপর্য তুলে ধরেন সংগঠনের নেতৃত্বরা। উপস্থিত ছিলেন এআইডিএসও-র উত্তর দিনাজপুর জেলা সম্পাদক কমরেড শ্যামল দত্ত (Shyamal Dutta) এবং রায়গঞ্জ লোকাল কমিটির পক্ষে কৃষ্ণ রাই (Krishna Rai), তাফাজ্জল হক (Tafazzal Haque), তন্ময় বর্মন (Tanmay Barman) সহ একাধিক সদস্য।

আরও পড়ুনঃ সিঁদুর অভিযান নিয়ে উত্তাল লোকসভা, কংগ্রেসের ভূমিকায় তীব্র কটাক্ষ অমিত শাহের

বিদ্যাসাগরের নারীশিক্ষা, বিধবাবিবাহ, সমাজে যুক্তিবাদী চিন্তাধারার প্রসার এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর ঐতিহাসিক অবদানকে সামনে রেখে বক্তারা বলেন, “আজকের এই সংকটের সময়ে বিদ্যাসাগরের মতাদর্শ আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।”
এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এআইডিএসও বিদ্যাসাগরের প্রগতিশীল চিন্তার ধারা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করে।

Advertisement
ads

সংগঠনের তরফে জানানো হয়, বিদ্যাসাগরের জীবনদর্শন এবং সংগ্রামের চেতনা ছাত্র সমাজকে মানবিক ও যুক্তিনিষ্ঠ ভাবনায় অনুপ্রাণিত করে চলেছে, এবং ভবিষ্যতেও এই আদর্শেই তাঁরা পথ চলবেন।

Continue Reading
Advertisement