ভাইরাল খবর
বিজেপির ঘাঁটি ধরে রাখতে শমীকের সংগঠন মেটানো যাত্রা, তিনদিনের উত্তরবঙ্গ সফর
ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর আগে উত্তরবঙ্গের সংগঠনকে চাঙ্গা করতে তিনদিনের সফরে যাচ্ছেন বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। সোমবার থেকে শুরু হচ্ছে এই সফর। আলিপুরদুয়ারে প্রথম বৈঠক করে পর্যায়ক্রমে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার নেতৃত্বের সঙ্গে পৃথক আলোচনা করবেন তিনি। তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই সফরের বাইরে থাকছে বলে সূত্রের খবর।
