‘হ্যাপি থালা ডে’: ধোনির জন্মদিনে রোনাল্ডো-বেকহ্যামদের জার্সিতে শুভেচ্ছা ফিফার
Connect with us

খেলার খবর

‘হ্যাপি থালা ডে’: ধোনির জন্মদিনে রোনাল্ডো-বেকহ্যামদের জার্সিতে শুভেচ্ছা ফিফার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ৭ নম্বর জার্সিকে ঘিরেই শুরু হয়েছিল কিংবদন্তির পথচলা। আর সেই ৭-এর মাহাত্ম্যেই এবার এক অনন্য সম্মান পেলেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। আজ তাঁর ৪৪তম জন্মদিন। আর সেই বিশেষ দিনে ধোনিকে অভিনব শুভেচ্ছা জানাল ফিফা (FIFA)।

‘হ্যাপি বার্থডে’ নয়, বরং ফিফার সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়েছে— “হ্যাপি থালা ডে”। এই বার্তায় ধোনির জনপ্রিয় ‘থালা’ নাম এবং তাঁর জার্সি নম্বর ৭-এর তাৎপর্যকে একসূত্রে বাঁধা হয়েছে। পোস্টে দেখা যাচ্ছে সাত নম্বর জার্সি পরিহিত তিন কিংবদন্তি ফুটবলার— ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo), ডেভিড বেকহ্যাম (David Beckham), এবং সন হিউং মিন (Son Heung-min)। তাঁদের ছবির মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়েছে ‘জন্মদিনের নায়ক’ মাহিকে।

 

View this post on Instagram

 

A post shared by FIFA World Cup (@fifaworldcup)

Advertisement
ads

এটাই প্রথম নয়। আগেও ফিফা ধোনিকে সম্মান জানিয়েছে। ইউরো কাপে অংশ নেওয়ার আগে ফিফার তরফে রোনাল্ডোর ছবি দিয়ে লেখা হয়েছিল, “Thala for a reason”, যা ধোনির জনপ্রিয় ডাকনাম ও জার্সি নম্বরের প্রতি এক শ্রদ্ধাঞ্জলি।

জন্মদিনের উৎসবে যদিও কখনওই বিশেষ মাতেন না ‘ক্যাপ্টেন কুল’। এবারও তার ব্যতিক্রম হল না। বন্ধুদের সঙ্গে সাদামাটা কেক কেটে উদ্‌যাপন করলেন ধোনি। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কেক কাটার আগে হাসিমুখে সবার অনুমতি নিচ্ছেন ‘থালা’ নিজে।

অন্যদিকে, গোটা ক্রিকেটজগত ও ভক্তমহল ধোনিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে। ভারতীয় ক্রিকেট দল, আইপিএল দলগুলি থেকে শুরু করে তাঁর সতীর্থ ও অনুরাগীরা— ধোনির জন্মদিনে আবারও প্রমাণ করে দিল, মাহি শুধুই এক ক্রিকেটার নন, তিনি এক আবেগ, এক প্রেরণা।

Advertisement
ads
Continue Reading
Advertisement