"সন্ত্রাসবাদের বিরুদ্ধে দ্বিমুখী নীতির জায়গা নেই"—ব্রিকস সম্মেলনে গর্জে উঠলেন মোদি
Connect with us

দেশের খবর

“সন্ত্রাসবাদের বিরুদ্ধে দ্বিমুখী নীতির জায়গা নেই”—ব্রিকস সম্মেলনে গর্জে উঠলেন মোদি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ফের সন্ত্রাসবাদের (Terrorism) বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ব্রাজিলে আয়োজিত ১৭তম ব্রিকস (BRICS) সম্মেলনের ‘শান্তি ও নিরাপত্তা ও বৈশ্বিক শাসন সংস্কার’ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, “সন্ত্রাসবাদ মানবতার (Humanity) সবচেয়ে বড় শত্রু।” তিনি আরও বলেন, সন্ত্রাস মোকাবিলায় কোনও দ্বিমুখী নীতি (Double Standards) চলবে না এবং যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জঙ্গিদের মদত দেয়, তাদের মূল্য চোকাতে হবেই।

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) পহেলগাঁওয়ে (Pahalgam) ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন নিরীহ মানুষ। এদের মধ্যে অধিকাংশই ছিলেন পর্যটক। এই ঘটনার রেশ এখনো কাটেনি। মোদি বলেন, “পহেলগাঁও হামলা শুধু ভারতের উপর নয়, মানবতার উপরও আঘাত। এর জবাব আন্তর্জাতিক মহলকে দিতে হবে সম্মিলিতভাবে।”

আরও পড়ুনঃ বাম নেতাকে রাস্তায় মারধরের অভিযোগে তৃণমূল নেত্রীর জবাব: আত্মরক্ষার দাবিতে বিতর্কে বেবি কোল

ব্রিকস মঞ্চ থেকেই সন্ত্রাসের বিরুদ্ধে যৌথ অবস্থান নিতে সদস্য দেশগুলির প্রতি আহ্বান জানিয়েছেন মোদি। তাঁর কথায়, “যদি কোনও দেশ জঙ্গিদের প্রশ্রয় দেয়, তবে আন্তর্জাতিক সমাজকে তা চিহ্নিত করে তার উপযুক্ত জবাব দেওয়া উচিত।”

Advertisement
ads

উল্লেখ্য, এই ঘটনার পরে ভারত ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) নামক অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা অন্তত ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশনের (ECO) বৈঠকে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif) দাবি করেন, “ভারত অকারণে পাকিস্তানের উপর হামলা চালিয়েছে।”

এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী মোদির এই সুনির্দিষ্ট বার্তা স্পষ্ট করে দেয়—সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত কোনও রকম নরম মনোভাব দেখাবে না, বরং আন্তর্জাতিক মঞ্চকেও সক্রিয় হওয়ার আহ্বান জানাবে।

Continue Reading
Advertisement