ফলের রসে মাদক, ধর্ষণ, ব্ল্যাকমেল—যোগিরাজ্যে নৌসেনা আধিকারিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
Connect with us

প্রতারণা

ফলের রসে মাদক, ধর্ষণ, ব্ল্যাকমেল—যোগিরাজ্যে নৌসেনা আধিকারিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মাদক খাইয়ে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ উঠল ভারতীয় নৌসেনার (Indian Navy) এক আধিকারিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুর শহরে। শুধু ধর্ষণই নয়, অভিযুক্ত ওই নৌসেনা আধিকারিক ভিডিও করে মহিলাকে ব্ল্যাকমেল এবং সামাজিকভাবে হেনস্থা করার হুমকি দিয়েছে বলেও অভিযোগ। এই চাঞ্চল্যকর ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি নির্যাতিতার দাদার বন্ধু ছিলেন। সেই সূত্রেই তাঁদের বাড়িতে যাতায়াত ছিল নিয়মিত। সময়ের সঙ্গে সঙ্গে মহিলার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। অভিযোগ, নির্যাতিতার দাদার অনুপস্থিতিতে প্রায়শই তাঁদের বাড়িতে যেতেন ওই যুবক। এমনকি, বিয়ের প্রতিশ্রুতিও দেন তিনি।

আরও পড়ুনঃ ‘হিন্দু বলেই কি বিচার মিলছে না?’—বাংলাদেশে ধর্ষিতা গৃহবধূর পরিবারের প্রশ্ন, অভিযুক্ত বিএনপি নেতা

সম্প্রতি এক হোটেলে দেখা করার জন্য মহিলাকে ডাকেন অভিযুক্ত। অভিযোগ, সেখানেই ফলের জুসের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে অচেতন করে তাঁকে ধর্ষণ করেন তিনি। শুধু তাই নয়, ওই পুরো ঘটনাটি মোবাইলে ভিডিও রেকর্ড করে রাখেন বলেও দাবি করেছেন নির্যাতিতা। এরপর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে শুরু হয় লাগাতার ব্ল্যাকমেল।

Advertisement
ads

অবশেষে ভয়, মানসিক চাপ ও হুমকি সহ্য করতে না পেরে নির্যাতিতা পুলিশে অভিযোগ দায়ের করেন। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে নৌসেনা আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা ও আইটি আইনের বিভিন্ন ধারায় এফআইআর রুজু করেছে পুলিশ।

 থানার এসিপি জানান, “অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত চলছে। তাঁকে খুঁজে বের করার জন্য পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে। খুব দ্রুত তাঁকে গ্রেফতার করা হবে।”

বর্তমানে অভিযুক্ত পলাতক। পুলিশের পক্ষ থেকে তাঁকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কানপুরের পাশাপাশি প্রতিরক্ষা মহলেও।

Advertisement
ads
Continue Reading
Advertisement