উত্তর দিনাজপুর
গ্রেফতার হেমতাবাদের নাবালিকা ধর্ষণকান্ডের মূল অভিযুক্ত
নিজস্ব সংবাদদাতা , হেমতাবাদ , ০১ জানুয়ারী : গোপন সুত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হেমতাবাদের নাবালিকা ধর্ষণকান্ডে মূল অভিযুক্ত ব্যাক্তিকে গ্রেফতার করলো পুলিশ। শুক্রবার ভোরে হেমতাবাদ থানার আরজি কাশেমপুরের বাসিন্দা মজনু মহম্মদ নামে ওই ব্যাক্তিকে তাঁর বাড়ি থেকেই গ্রেফতার করে হেমতাবাদ থানার পুলিশ।
উল্লেখ্য, গত বুধবার দুপুর সাড়ে তিনটে নাগাদ হেমতাবাদ থানার আরজি কাশেমপুরের বাসিন্দা মজনু মহম্মদ নামে ওই ব্যাক্তি পাশের গ্রাম বড়কান্তর এলাকার এক নাবালিকাকে পুকুর পাড়ে নিয়ে গিয়ে ধর্ষন করে বলে অভিযোগ। এরপর ওই নাবালিকার পরিবারের তরফে পুলিশের কাছে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। যদিও ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত। এদিন অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ধর্ষণকারীকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার অভিযুক্তকে আদালতে পেশ করা হয়।
