আবার শিক্ষাঙ্গনে ধর্ষণ! কসবা ল কলেজ কাণ্ডে তৃণমূল নেতাকে কাঠগড়ায় তুলে সরব শুভেন্দু
Connect with us

ভাইরাল খবর

আবার শিক্ষাঙ্গনে ধর্ষণ! কসবা ল কলেজ কাণ্ডে তৃণমূল নেতাকে কাঠগড়ায় তুলে সরব শুভেন্দু

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কসবা ল কলেজে (Kasba Law College) এক ছাত্রীর উপর নির্যাতনের ঘটনায় ফের তোলপাড় রাজ্য। শিক্ষাঙ্গনের গায়ে কলঙ্ক লেপে অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের (TMC) প্রাক্তন নেতা মনোজিৎ মিশ্র (Manojit Mishra) ও আরও দু’জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার রাজনীতির মঞ্চে চড়ছে চাপানউতোর।

এই ঘটনার প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তীব্র আক্রমণ শানিয়েছেন রাজ্য সরকার ও শাসকদলের দিকে। তাঁর অভিযোগ, ‘‘তৃণমূলের আশ্রয়ে থাকা সমাজবিরোধীরাই এখন রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকে নিয়ন্ত্রণ করছে। এরা কেউ ৩০-৫০ বছর বয়সি, বিবাহিত। অথচ কলেজ ক্যাম্পাস দখল করে রেখেছে।’’ শুভেন্দুর মতে, এইসব শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডির প্রেসিডেন্টরাও এই একই ‘ভাইপো গ্যাংয়ের’ সদস্য।

আরও পড়ুনঃ নিষ্ঠুরতার নজির! ছেলেকে খুন করে ট্যাঙ্কে ছুড়ে ফেলে দিলেন মা

বিজেপি বিধায়কের আরও দাবি, ‘‘বিকাশ ভবন নয়, তৃণমূল ভবন থেকেই নিয়ন্ত্রণ হচ্ছে শিক্ষা দফতর। ক্যামাক স্ট্রিট থেকে আসে নিয়োগের তালিকা। সেখানেই থাকছে তোলাবাজ, জেহাদি, চিটিংবাজদের নাম।’’ তাঁর মতে, ‘‘এই পরিস্থিতির একমাত্র সমাধান মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সরানো। নইলে ধর্ষণ, তোলাবাজি চলতেই থাকবে।’’

Advertisement
ads

প্রসঙ্গত, কসবা ল কলেজের নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র প্রাক্তন ছাত্র হলেও, দীর্ঘদিন ধরেই কলেজে প্রভাব বিস্তার করছিলেন বলে অভিযোগ। বাকি দুই অভিযুক্ত—জইব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়—তাদের সঙ্গেই অভিযুক্ত। পুলিশ তিনজনকেই ১ জুলাই পর্যন্ত হেফাজতে রেখেছে।
এই ঘটনার জেরে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নিরাপত্তা ও নৈতিকতা নিয়ে ফের প্রশ্ন উঠছে সর্বস্তরে।

Continue Reading
Advertisement