যোগই পারে মানবজাতিকে সুস্থ করতে, আন্তর্জাতিক যোগ দিবসে বললেন মোদী
Connect with us

দেশের খবর

যোগই পারে মানবজাতিকে সুস্থ করতে, আন্তর্জাতিক যোগ দিবসে বললেন মোদী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ‘অস্থির পৃথিবীতে শান্তির পথ দেখায় যোগ।’ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) মঞ্চ থেকে এই বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শনিবার বিশাখাপত্তনম (Visakhapatnam) থেকে ১১তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের মূল অনুষ্ঠান পরিচালনা করেন তিনি। বিশ্বের উত্তাল পরিস্থিতিতে শান্তির মন্ত্র হিসেবে যোগের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বিশাখাপত্তনমের সুবিশাল সভায় মোদী বলেন, ‘যোগ হল এমন এক বিরতি টানার বোতাম, যা মানবজাতিকে শ্বাস নিতে, ভারসাম্য বজায় রাখতে এবং সুস্থ হয়ে উঠতে শেখায়।’ তাঁর কথায়, ‘যোগ শুধু শরীরচর্চা নয়, এটি মানুষকে “আমি” থেকে “আমরা”-য় রূপান্তরিত করে। যোগ বিশ্বজনীন ঐক্যের বার্তা বহন করে।’

আরও পড়ুনঃ বিজেপি নেতার মৃত্যুকে ঘিরে রহস্য, আত্মহত্যা নয়, খুনের অভিযোগ পরিবারের

বর্তমান বিশ্বে যুদ্ধ, অশান্তি ও সংঘাতের আবহে যোগই পারে মানসিক শান্তির দিশা দেখাতে—এমনই বার্তা দেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, ‘আজকের দিনে যোগ আমাদের শেখায় আমরা কেউ বিচ্ছিন্ন নই, বরং সবাই প্রকৃতিরই অবিচ্ছেদ্য অংশ।’

Advertisement
ads

এই বছরের আন্তর্জাতিক যোগ দিবসের মূল প্রতিপাদ্য ছিল ‘যোগ পৃথিবীর জন্য, যোগ স্বাস্থ্যের জন্য’ (Yoga for Self and Society)। মোদীর ভাষণে স্পষ্ট, যোগ শুধু ব্যক্তিগত সুস্থতা নয়, এটি বিশ্ব শান্তির পথও।

প্রধানমন্ত্রী এদিন জাতিসংঘের (UN) ঐতিহাসিক সমর্থনের কথাও স্মরণ করেন। তিনি বলেন, ‘ভারত যখন ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে স্বীকৃতির প্রস্তাব দেয়, তখন মাত্র ৯০ দিনের মধ্যে বিশ্বের ১৭৫টি দেশ আমাদের সমর্থন জানায়। আজকের বিশ্বে এই ঐক্য এক বিরল ঘটনা।’

শুক্রবার সন্ধ্যায় বিশাখাপত্তনমে পৌঁছান মোদী। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু (Chandrababu Naidu) তাঁকে স্বাগত জানান। শনিবার বিশাল জনসভায় আয়োজিত ‘যোগ সংগম’ (Yoga Sangam) কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। আয়ুষ মন্ত্রকের (AYUSH Ministry) সূত্র জানায়, এদিন ৩ লক্ষেরও বেশি মানুষ মোদীর সঙ্গে একযোগে যোগব্যায়াম করেন। সারাদেশে প্রায় ১০ লক্ষ স্থানে একযোগে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস।

সারা দেশের মতো উত্তরপ্রদেশেও (Uttar Pradesh) আন্তর্জাতিক যোগ দিবসে আয়োজন ছিল বিশাল। লখনউতে যোগাভ্যাসে অংশ নেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। দিল্লিতে যোগব্যায়ামে অংশ নেন লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh), অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman), বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী।

Advertisement
ads

পাশাপাশি, পশ্চিমবঙ্গেও (West Bengal) বিজেপির (BJP) উদ্যোগে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। তুলসী পুজো করে যোগাভ্যাস করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। যোগে অংশ নেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

যোগ দিবসের এই উদযাপন যেন গোটা দেশজুড়ে মোদীর শান্তির বার্তা পৌঁছে দিল—যোগই পারে বিশ্বকে নতুন করে এক করতে।

Continue Reading
Advertisement