আবহাওয়া
পশ্চিমাঞ্চলে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তরবঙ্গেও বাড়ছে বৃষ্টির সম্ভাবনা
ডিজিটাল ডেস্ক: রাজ্যজুড়ে ফের সক্রিয় বর্ষার প্রভাব। মৌসুমী অক্ষরেখা (Monsoon Trough) এবং নিম্নচাপের (Low Pressure) যুগল প্রভাবে টানা বৃষ্টির সাক্ষী দক্ষিণ ও উত্তরবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়েছে, আপাতত বৃষ্টির ধারাবাহিকতা বজায় থাকবে, বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে (Western South Bengal) ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির দাপট চলছে। বুধবার পর্যন্ত টানা বৃষ্টির পর, বৃহস্পতিবারও আকাশ ছিল বেশ মেঘলা। শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গে (North Bengal) ভারী বৃষ্টির তেমন কোনও সতর্কতা নেই। তবে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), জলপাইগুড়ি (Jalpaiguri), কোচবিহার (Cooch Behar), আলিপুরদুয়ার (Alipurduar) সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে (Uttar-Dakshin Dinajpur) ফের ভারী বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে।
কোথায় কতটা বৃষ্টি হতে পারে?
দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল যেমন পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur), ঝাড়গ্রাম (Jhargram), পুরুলিয়া (Purulia), বাঁকুড়া (Bankura) এবং পশ্চিম বর্ধমানে (Paschim Bardhaman) অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বীরভূম (Birbhum), পূর্ব বর্ধমান (Purba Bardhaman), পূর্ব মেদিনীপুর (Purba Medinipur), দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), হুগলি (Hooghly), এবং মুর্শিদাবাদে (Murshidabad) ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সঙ্গে থাকতে পারে দমকা ঝোড়ো হাওয়া, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে এই ঝোড়ো বাতাস (Gusty Wind)।
আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা (Monsoon Axis) ফের সক্রিয় হয়েছে। একইসঙ্গে ঝাড়খণ্ডের (Jharkhand) দিকে একটি সুস্পষ্ট নিম্নচাপও অবস্থান করছে। পাশাপাশি, পাঞ্জাব (Punjab) থেকে অসম (Assam) পর্যন্ত বিস্তৃত রয়েছে আরও একটি অক্ষরেখা। এই তিনটির সম্মিলিত প্রভাবেই আগামী বেশ কয়েকদিন রাজ্যজুড়ে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে।
কলকাতার আবহাওয়া কেমন?
শহর কলকাতায় (Kolkata) আজ সারাদিনই মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে। সকালটা মনোরম থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসে জলীয় বাষ্প (Humidity) বাড়ায় কিছুটা অস্বস্তি হতে পারে।
আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯০ থেকে ৯৮ শতাংশের মধ্যে। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টিপাত হয়েছে ২.৪ মিলিমিটার।
আবহাওয়ার এমন পরিস্থিতি বজায় থাকায় নাগরিকদের ছাতা সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।
