দুর্ঘটনা
পুণেতে সেতু ভেঙে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত অন্তত ৬, নিখোঁজ বহু পর্যটক
ডিজিটাল ডেস্কঃ পুণের (Pune) কুন্ডমালা (Kundmala) এলাকায় ইন্দ্রায়নী (Indrayani) নদীর উপর নির্মিত একটি পুরনো সেতু ভেঙে পড়ল। রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন এখনও নিখোঁজ। নদীর তীব্র স্রোতে ভেসে গিয়েছেন বহু পর্যটক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছুটির দিন হওয়ায় এদিন বহু মানুষ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কুন্ডমালায় ভিড় করেছিলেন। ঘটনার সময় সেতুর উপর প্রায় ১৫-২০ জন পর্যটক ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, অনেকেই সেতুর উপর দাঁড়িয়ে ছবি তুলছিলেন। আচমকাই সেতুটি হুড়মুড়িয়ে মাঝখান থেকে ভেঙে পড়ে। অনেক পর্যটক নদীতে পড়ে যান।
#Maval Bridge collapsed ,5 tourist feared to be dead.
On weekend huge #ITcrowd visit these places we pray for everyones saftey . Morethan 25 are missing .We hope govt should audit all tourist hot spot to ensure everyones saftey .#IndrayaniRiver #Kundamala #BridgeCollapse pic.twitter.com/IOU6XJj0Fy
— Forum For IT Employees – FITE (@FITEMaharashtra) June 15, 2025
আরও পড়ুনঃ ইরানে ইন্টারনেট বন্ধ, বিকল্প সংযোগ দিলেন ইলন মাস্ক! চালু স্টারলিংক
এই সেতুর পাশেই একটি জনপ্রিয় মন্দির রয়েছে, যেখানে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। রবিবার হওয়ায় পর্যটকদের ভিড় স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ছিল। প্রাথমিক অনুমান, সেতুটি অনেক পুরনো ও দুর্বল ছিল। অতিরিক্ত ভিড়ের চাপ সহ্য করতে না পেরে ভেঙে পড়ে।
দুর্ঘটনার পরই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে দ্রুত তল্লাশি ও উদ্ধার কাজ শুরু হয়েছে। নদীর প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজদের সঠিক সংখ্যা জানা যায়নি। তবে স্থানীয়দের মতে, প্রায় ৩০ জন পর্যটক এখনও নদীতে নিখোঁজ রয়েছেন।
এলাকাজুড়ে এখন চরম আতঙ্ক ও শোকের পরিবেশ। প্রশাসনের তরফে মৃতদের পরিবারের প্রতি শোকবার্তা জানানো হয়েছে। উদ্ধার কাজ জোরদার করতে অতিরিক্ত দল পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।
