দাবদাহের মাঝে স্বস্তির বার্তা, বৃহস্পতিবার থেকে বঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা
Connect with us

আবহাওয়া

দাবদাহের মাঝে স্বস্তির বার্তা, বৃহস্পতিবার থেকে বঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ (South Bengal)। গত কয়েকদিন ধরেই প্রবল গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল সাধারণ মানুষ। এরই মধ্যে খানিক স্বস্তির বার্তা দিল হাওয়া অফিস (IMD)। পূর্বাভাস অনুযায়ী, আজ বুধবার (Wednesday) থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে। বিশেষ করে বৃহস্পতিবার (Thursday) থেকে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের (Weather Office) সূত্রে খবর, আগামী ২-৩ দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। আপাতত মৌসুমী বায়ু উত্তরবঙ্গে (North Bengal) থমকে রয়েছে। শনিবার (Saturday) নাগাদ তা সক্রিয় হতে পারে এবং ১৪ জুনের (14th June) পর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু মধ্য ও পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে প্রবেশ করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

এই মুহূর্তে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে গরমের সঙ্গে উচ্চমাত্রার জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে আবহাওয়া অপেক্ষাকৃত শুষ্ক।

হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার (Thursday) থেকে ঝড়-বৃষ্টির প্রবণতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা (North & South 24 Parganas), পূর্ব ও পশ্চিম মেদিনীপুর (East & West Midnapore), ঝাড়গ্রাম (Jhargram) এবং হাওড়া (Howrah) জেলায় বৃদ্ধি পাবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতাতেও (Kolkata) ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement
ads ads

উত্তরবঙ্গের দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), আলিপুরদুয়ার (Alipurduar), কোচবিহার (Cooch Behar) ও জলপাইগুড়ি (Jalpaiguri) জেলাগুলিতে শুক্রবার (Friday) থেকে প্রবল বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহান্তে এই অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এছাড়া, অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh), মধ্য মহারাষ্ট্র (Madhya Maharashtra), কর্ণাটক (Karnataka) এবং কেরল (Kerala) সহ দক্ষিণ ভারতের কিছু রাজ্যে ইতিমধ্যেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

সব মিলিয়ে দক্ষিণবঙ্গের দাবদাহের মাঝে বৃষ্টি সত্যিই খানিক স্বস্তির বার্তা এনে দিল সাধারণ মানুষের কাছে।

Advertisement
ads ads