খেলার খবর
চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির ট্রফি জয় উৎসবের মাঝে দুর্ঘটনা: ৭ জনের মৃত্যু, আহত ২০ এর বেশি
ডিজিটাল ডেস্কঃ আইপিএল জয় উদ্যাপন করার কথা ছিল, অথচ সেই উৎসবই পরিণত হল মৃত্যুমিছিলে। মঙ্গলবার আইপিএল ট্রফি জয়ের পর কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে (Bengaluru) চিন্নাস্বামী স্টেডিয়ামে (Chinnaswamy Stadium) আয়োজন করা হয়েছিল একটি বিশাল বর্ণাঢ্য জয়োৎসবের। উপস্থিত ছিল চ্যাম্পিয়ন আরসিবি (RCB) দল। ট্রফি হাতে খুশির আবহে অনুষ্ঠানে যোগ দেন খেলোয়াড়রাও। কিন্তু উৎসবের মঞ্চের বাইরেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।
#WATCH | Bengaluru: Fans climb over the M Chinnaswamy Stadium walls and fences; police appeal to people to leave and not indulge in such activities
A large number of #RoyalChallengersBengaluru fans have turned up to catch a glimpse of their champion team.
A special… pic.twitter.com/CBn37w9xxp
— ANI (@ANI) June 4, 2025
সূত্রের খবর, আরসিবি-র বিজয় মিছিল দেখতে হাজার হাজার সমর্থক ভিড় জমিয়েছিলেন স্টেডিয়ামের বাইরে। তখনই হঠাৎ শুরু হয় ধাক্কাধাক্কি, ভিড়ের চাপে একাধিক মানুষ পদপিষ্ট হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জনের। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন, যাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ ভাইরাল অডিও কাণ্ডে অনুব্রতের পর এবার তদন্তের মুখে আইসি লিটন হালদার
দ্রুত আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর, চাপের ফলে শ্বাসরোধ এবং মাথায় গুরুতর আঘাতেই প্রাণ হারিয়েছেন অনেকে। বেঙ্গালুরু পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে এত বড় জনসমাগমের মধ্যে নিরাপত্তা ভেঙে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে।
🚨 Two people including a child, reportedly died in a stampede at Chinnaswamy Stadium during RCB’s victory celebrations pic.twitter.com/IFUCeFWgfN
— Prayag (@theprayagtiwari) June 4, 2025
প্রসঙ্গত, আরসিবি এই প্রথম আইপিএল ট্রফি ঘরে তুলেছে। সেই খুশিতে আয়োজিত হয়েছিল বিজয় র্যালি ও জনসমাবেশ। কিন্তু নিরাপত্তা ব্যবস্থার গাফিলতিই উৎসবকে রূপ নিল বিষাদে।
এই দুর্ঘটনা ঘিরে রাজ্য প্রশাসন এবং আয়োজকদের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। অভিযোগ, জনসমাগমের পূর্বাভাস থাকা সত্ত্বেও পর্যাপ্ত নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল না। প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি।
