আরসিবি-র জয়োৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু, স্বতঃপ্রণোদিত মামলায় আজ শুনানি হাইকোর্টে
Connect with us

খেলার খবর

আরসিবি-র জয়োৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু, স্বতঃপ্রণোদিত মামলায় আজ শুনানি হাইকোর্টে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আইপিএল ট্রফি জয়ের আনন্দ উৎসবে ভেসে যাওয়ার কথা ছিল বেঙ্গালুরু (Bengaluru)-র চিন্নাস্বামী স্টেডিয়ামে (Chinnaswamy Stadium)। কিন্তু সেই উৎসবই কাল হয়ে দাঁড়াল বহু মানুষের জীবনে। আরসিবি (RCB) প্রথমবারের মতো আইপিএল খেতাব জেতায় আয়োজন করা হয়েছিল এক বিশাল জনসমাগমের বিজয় র‍্যালির। দলের তারকা খেলোয়াড়রা মাঠে হাজির ছিলেন ট্রফি হাতে, ছিল উৎসবের আলো, সুর আর জনতার উচ্ছ্বাস। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই মিশে গেল কান্নায়।

বুধবার সেই জয়োৎসবের সময় জনতার প্রবল ভিড়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন। আহত হয়েছেন বহু মানুষ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, পুলিশকে কার্যত হস্তক্ষেপ করতে হয় ভিড় সামাল দিতে। শুরু হয় গাফিলতির প্রশ্ন। জননিরাপত্তা এবং প্রশাসনিক অব্যবস্থার অভিযোগ উঠতে থাকে সর্বত্র।

আরও পড়ুনঃ আত্মীয়ের হাতে না, ব্যর্থ প্রেমিকের ছোড়া গুলিতে সানার মৃত্যু হয়

এই ঘটনার প্রেক্ষিতে কর্নাটক হাইকোর্ট (Karnataka High Court) স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটেয় সেই মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ভি কামেশ্বর রাও (V Kameswar Rao) এবং বিচারপতি সি এম জোশীর (C M Joshi) ডিভিশন বেঞ্চে বিষয়টি তোলা হয়।

Advertisement
ads

প্রশ্ন উঠছে—এত বড় জনসমাগমের আয়োজনের পরও কীভাবে নিরাপত্তায় এমন ঢিলেমি ছিল? কী ছিল পুলিশের প্রস্তুতি? ঘটনার জন্য দায়ী কে? আদালতের শুনানিতে হয়তো এই সব প্রশ্নের জবাব খুঁজবে কর্নাটক প্রশাসন।

প্রসঙ্গত, দীর্ঘ প্রতীক্ষার পর এই প্রথমবার আরসিবি আইপিএল ট্রফি জয় করে। সেই বিজয়ের আনন্দে ডুবে গিয়েছিল গোটা কর্নাটক, বিশেষত বেঙ্গালুরু শহর। কিন্তু সেই বিজয় উৎসব পরিণত হল মৃত্যুমিছিলে। ফলে আনন্দের স্মৃতি চাপা পড়ল শোকের ছায়ায়।

Continue Reading
Advertisement