আরসিবি-র জয়ে কাঁধে কাঁধে শশী-তেজস্বী! রাজনৈতিক বৈরিতা ভুলে IPL-এ ঐক্য
Connect with us

অপারেশন সিঁদুর

আরসিবি-র জয়ে কাঁধে কাঁধে শশী-তেজস্বী! রাজনৈতিক বৈরিতা ভুলে IPL-এ ঐক্য

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: রাজনীতির আঙিনায় তাঁরা দুই মেরুর বাসিন্দা—একজন কংগ্রেসের বাগ্মী মুখ, তিরুঅনন্তপুরমের সাংসদ শশী থারুর (Shashi Tharoor), আর অন্যজন বিজেপির আগ্রাসী তরুণ মুখ, দক্ষিণ বেঙ্গালুরুর সাংসদ তেজস্বী সূর্য (Tejasvi Surya)। লোকসভায় তীব্র বাক-যুদ্ধ হোক কিংবা সামাজিক মাধ্যমে আক্রমণ-প্রতিআক্রমণ—তাঁদের দ্বন্দ্ব সর্বজনবিদিত। তবে সেই কাঁটায় ভরা সম্পর্কের মাঝে এবার সেতু তৈরি করল আরসিবির (RCB) আইপিএল জয়।

দলের পতাকা, মতাদর্শ ভুলে আইপিএল ট্রফির আনন্দে একসঙ্গে মেতে উঠলেন দক্ষিণের এই দুই হেভিওয়েট নেতা। ‘ই সালা কাপ নামদু’—এই প্রতীক্ষিত স্লোগানের বাস্তবায়নের মুহূর্তে তাঁদের মিলন মুহূর্ত ঘিরে উচ্ছ্বসিত নেটদুনিয়া।

সম্প্রতি অপারেশন সিঁদুর-এর সাফল্যের পর আন্তর্জাতিক পরিসরে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসের তথ্য তুলে ধরতে সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে বিদেশ সফরে গিয়েছিলেন তাঁরা। শশী ছিলেন প্রতিনিধি দলের নেতা, তেজস্বী ছিলেন অন্যতম সদস্য। পানামা, গায়ানা, কলম্বিয়া, ব্রাজিল পেরিয়ে সফরের শেষ পর্বে মঙ্গলবার রাতে তাঁদের গন্তব্য ছিল ওয়াশিংটন ডিসি

আরও পড়ুনঃ দেশজুড়ে উৎসব, আরসিবি-র প্রথম আইপিএল জয়ে নেটদুনিয়ায় বিরাট বন্দনা

Advertisement
ads

আর সেই উড়ানে থাকাকালীনই আইপিএলের ফাইনালে ট্রফি জিতে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নামার পরপরই খবর পান দুই সাংসদ। উচ্ছ্বাস চাপতে না পেরে শশী থারুর এক্স হ্যান্ডেলে লেখেন, “ওয়াশিংটনে পৌঁছে প্রথম কাজটাই ছিল স্কোর দেখা। ১৮ বছরের যাত্রার শেষে, অবশেষে ১৮ নম্বর জার্সিধারীর হাতে ট্রফি। অভিনন্দন বিরাট (Virat Kohli) ও পুরো RCB টিমকে।”

এই পোস্টের কিছুক্ষণ পর তেজস্বী সূর্য শশীর সঙ্গে দাঁড়িয়ে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে বিজেপি সাংসদের কাঁধে বন্ধুত্বপূর্ণভাবে হাত রেখে দাঁড়িয়ে কংগ্রেস সাংসদ। তেজস্বী বলেন, “আমরা যখন বিমানে, RCB তখন আইপিএল জিতল। আমার পাশে রয়েছেন শশী থারুর, তিনিও একজন RCB ফ্যান। ওয়াশিংটন ডিসি থেকে আরসিবিকে শুভেচ্ছা জানাই।”

Advertisement
ads

এই ঐতিহাসিক মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। অনেকেই লেখেন—“ক্রিকেট যেটা পারে, রাজনীতি তা পারে না।”
একসঙ্গে তাঁদের এমন প্রাণোচ্ছল মুহূর্ত দেখে অনেকেই বলছেন—‘এটাই তো ভারতের আসল সৌন্দর্য।’

Continue Reading
Advertisement