ধর্মীয় অবমাননার অভিযোগে শর্মিষ্ঠার বিরুদ্ধে ব্যবস্থা চান আসাদউদ্দিন ওয়াইসি
Connect with us

হামলা

ধর্মীয় অবমাননার অভিযোগে শর্মিষ্ঠার বিরুদ্ধে ব্যবস্থা চান আসাদউদ্দিন ওয়াইসি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার পর থেকে পাকিস্তানকে তীব্র আক্রমণ করে আসছেন মহম্মদ আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi)। ভারতের অপারেশন সিঁদুর (Operation Sindoor) পরিচালনার পরও তিনি পাকিস্তানের বিরুদ্ধে সরব রয়েছেন। হজ যাত্রীদের সামনে প্রকাশ্যে পাকিস্তানকে কটাক্ষ করে তিনি বলেন, “এদের লেজ আর সোজা হবে না।” কিন্তু এবার তার রোষের মুখে পড়লেন এক মহিলা কনটেন্ট ক্রিয়েটর শর্মিষ্ঠা (Sharmistha)।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শর্মিষ্ঠার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে অভিযোগ করা হচ্ছে তিনি ইসলামের নবী হযরত মহম্মদ (Hazrat Muhammad Sallallahu Alaihi Wasallam)-এর প্রতি অবমাননাকর মন্তব্য করেছেন। এই ঘটনার প্রতিবাদে ওয়াইসি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি মহারাষ্ট্র সরকারের প্রতি আবেদন জানিয়েছেন, শর্মিষ্ঠার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং তাকে গ্রেফতার করাও উচিত।

আরও পড়ুনঃমোদির আলিপুরদুয়ার জনসভা, এরপর সিকিম সফর—জোরালো প্রস্তুতিতে বিজেপি

শর্মিষ্ঠা পাকিস্তান ও পহেলগাঁও সন্ত্রাসী হামলার বিষয়ে ভিডিও তৈরি করেছেন। তবে নেটিজেনদের একাংশের অভিযোগ, তার ভিডিওগুলিতে অশালীন ভাষা ব্যবহার করে ইসলামকে অপমান করা হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর শর্মিষ্ঠা মৃত্যুর হুমকি পেয়েছেন এবং ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। তবে শর্মিষ্ঠা প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন এবং বলেছেন, তার বক্তব্য শুধুমাত্র ব্যক্তিগত মতামত ছিল, কখনো কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য ছিল না। কিন্তু অনেকেই তার এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন।

Advertisement
ads

মহারাষ্ট্রের প্রাক্তন বিধায়ক ও এআইএমআইএম (AIMIM) নেতা ওয়ারিস পাঠান (Warish Pathan) শর্মিষ্ঠার মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, “ওই মেয়ে নবী করিম (সাঃ) সম্পর্কে অপমানজনক ভাষা ব্যবহার করেছেন, যা মুসলিম সমাজ সহ্য করবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে অবশ্যই দ্রুত ব্যবস্থা নিতে হবে। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রয়োজন, কারণ সে সমাজে বিদ্বেষ ছড়াচ্ছে।”

ওয়াইসি কর্নেল সোফিয়া কুরেশির (Colonel Sophia Qureshi) বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার পর বিজেপি নেতা বিজয় শাহের (Vijay Shah) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছিলেন। এবার শর্মিষ্ঠার ঘটনা যেনো ফের একবার ওয়াইসির রাজনৈতিক ও সামাজিক অবস্থানকে সামনে নিয়ে এসেছে।

Continue Reading
Advertisement