মোদির আলিপুরদুয়ার জনসভা, এরপর সিকিম সফর—জোরালো প্রস্তুতিতে বিজেপি
Connect with us

রাজ্যের খবর

মোদির আলিপুরদুয়ার জনসভা, এরপর সিকিম সফর—জোরালো প্রস্তুতিতে বিজেপি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: আগামী ২৯ মে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এক বৃহৎ জনসভায় যোগ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। স্থানীয় বিজেপি সূত্রের খবর, এই জনসভা শেষে প্রধানমন্ত্রী সরাসরি সিকিম (Sikkim) সফরে রওনা দেবেন।

আরও পড়ুনঃ উত্তরবঙ্গের মাটি তৃণমূলের হাতেই তুলে দেব: মন্তব্য জন বার্লার, শুভেন্দুর কটাক্ষের জবাব

এদিকে, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে আলিপুরদুয়ার জেলা বিজেপি শিবির উজ্জীবিত হয়ে উঠেছে। মঙ্গলবার আলিপুরদুয়ার প্যারেড ময়দান পরিদর্শনে আসেন আলিপুরদুয়ার সাংসদ মনোজ টিগগা (Manoj Tigga) এবং জেলা বিজেপির অন্যান্য নেতারা। তারা জনসভার সুষ্ঠু ও সফল আয়োজনের প্রস্তুতি তদারকি করছেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর এই সফর এলাকার রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি করায় স্থানীয় জনজীবনেও তাৎপর্য সৃষ্টি হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement