মাধ্যমিকের ফল প্রকাশের পর দিনই নিথর দেহ, খড়দহে চাঞ্চল্য ছাত্র মৃত্যুকে ঘিরে
Connect with us

দুর্ঘটনা

মাধ্যমিকের ফল প্রকাশের পর দিনই নিথর দেহ, খড়দহে চাঞ্চল্য ছাত্র মৃত্যুকে ঘিরে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের ঠিক একদিন পরই রহস্যজনকভাবে মৃত্যু হল এক কিশোরের। মৃত ছাত্রের নাম সাগর চৌধুরী (Sagar Chowdhury)। উত্তর ২৪ পরগনার খড়দহ (Khardah) এলাকার পাতুলিয়ায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। শনিবার সকালে বাড়ির পাশেই একটি আমগাছের নিচ থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।

পরিবারের দাবি, মৃত্যুর পেছনে রয়েছে কোনো আক্রোশ। সাগরের পা থেকে কোমর পর্যন্ত হাড় ভেঙে চুরমার হয়ে গিয়েছে বলে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন। পুলিশের (Police) পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী তদন্তের পথ নির্ধারণ করা হবে।

পরিবার সূত্রে খবর, মাধ্যমিকে ভাল ফল করেছিল সাগর। শুক্রবার সারাদিন উৎফুল্ল mood-এ কাটিয়েছে সে। রাতে কোনও এক বন্ধুর ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। পরের দিন সকালে তাঁর বাবা শম্ভু চৌধুরী (Shambhu Chowdhury) ছেলে সাগরের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

আরও পড়ুনঃ ৭৪ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিকের গণ্ডি পেরোলেন স্নায়ু রোগে আক্রান্ত আসিফ

Advertisement
ads ads

তিনি বলেন, “আমগাছের নিচে পড়ে ছিল ছেলেটা। হাসপাতালে নিয়ে গেলে ওঁরা বলেন কোমরের নিচ থেকে সব হাড় গুঁড়িয়ে গেছে। কী আক্রোশে এটা করল কেউ, বুঝে উঠতে পারছি না।”

ঘটনার খবর পেয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কিশোর বইস্য (Kishore Baisya) ছুটে যান সাগরের বাড়িতে। তিনি জানান, “ছাত্রের সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল কিনা বা প্রেমঘটিত কোনও কারণে আক্রোশ ছিল কি না, পুলিশ সবদিক থেকেই খতিয়ে দেখছে।”

পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ওই রাতে সাগরের সঙ্গে যোগাযোগ করা ব্যক্তিদের খোঁজখবর শুরু করেছে।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads