ভারতের সতর্কবার্তার পরই পাল্টা চাল, আবদালি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা পাকিস্তানের
Connect with us

হামলা

ভারতের সতর্কবার্তার পরই পাল্টা চাল, আবদালি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা পাকিস্তানের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃপাকিস্তান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে ‘বেপরোয়া উসকানি’ দিতে পারে। আশঙ্কা প্রকাশের পরই ৪৫০ কিমি পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান। শনিবার পাকিস্তান সেনাবাহিনী ‘আবদালি’ (Abdali) নামের ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম মিসাইলটির সফল উৎক্ষেপণ করে।

পাকিস্তান সেনার মুখপত্র ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (ISPR) এক বিবৃতিতে জানিয়েছে, এই উৎক্ষেপণের মূল উদ্দেশ্য ছিল সেনার যুদ্ধ প্রস্তুতি যাচাই ও মিসাইলটির প্রযুক্তিগত সক্ষমতা মূল্যায়ন। আবদালির নির্ভুল লক্ষ্যভেদ ক্ষমতা এবং কৌশলগত সামর্থ্যকে সফলভাবে যাচাই করা হয়েছে বলে জানানো হয়েছে বিবৃতিতে।

আরও পড়ুনঃ মোদী-শাহ আমাকে আত্মঘাতী বোমা দিন মুসলিম মন্ত্রীর বিস্ফোরক মন্তব্য ভাইরাল

এই ক্ষেপণাস্ত্রটি সরাসরি ভূভাগ থেকে উৎক্ষেপণযোগ্য এবং মোতায়েনযোগ্য অবস্থায় সরানো সম্ভব। আগে যেটি ১৮০–২০০ কিমির মধ্যে আঘাত হানতে পারত, এবারের সংস্করণ তার দ্বিগুণ পাল্লা সম্পন্ন—৪৫০ কিলোমিটার পর্যন্ত দূরবর্তী লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম বলে জানা গিয়েছে।

Advertisement
ads

যদিও ISPR ক্ষেপণাস্ত্রের অন্যান্য স্পেসিফিকেশন গোপন রেখেছে, তবে এই পরীক্ষাকে কেন্দ্র করে দুই প্রতিবেশী দেশের মধ্যে সামরিক টানাপোড়েন আরও তীব্র হয়ে উঠছে বলেই আন্তর্জাতিক মহলের পর্যবেক্ষণ।

বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান যে এই পরীক্ষার মাধ্যমে নিজেদের সামরিক অবস্থান জোরালো বার্তা দিতে চাইছে, তা স্পষ্ট। ভারতের পক্ষ থেকে সম্প্রতি জম্মু-কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলা নিয়ে কড়া প্রতিক্রিয়ার পর এমন একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা কূটনৈতিক ও প্রতিরক্ষা মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Continue Reading
Advertisement