৭৪ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিকের গণ্ডি পেরোলেন স্নায়ু রোগে আক্রান্ত আসিফ
Connect with us

স্বাস্থ্য

৭৪ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিকের গণ্ডি পেরোলেন স্নায়ু রোগে আক্রান্ত আসিফ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শারীরিক সীমাবদ্ধতা যে মানসিক দৃঢ়তাকে রুখে দিতে পারে না, তা আবারও প্রমাণ করল উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার এক কিশোর। রায়গঞ্জ ব্লকের শীতগ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মহিপুর এলাকার বাসিন্দা, শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম ছাত্র আসিফ রেজা (Asif Reza), মাধ্যমিকে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে নজির গড়েছে।

জন্ম থেকেই স্নায়ু রোগে আক্রান্ত আসিফ শারীরিক প্রতিবন্ধকতা সঙ্গী করেই পড়াশোনা করে এসেছে। পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ ও অধ্যবসায়ে সে এবছর মাধ্যমিক পরীক্ষায় বসে। শীতগ্রাম বিদ্যাভবনের (Sheetgram Vidyabhaban) ছাত্র আসিফ এবছরের মাধ্যমিকে ৭৪ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে।

তার বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর:

  • বাংলা: ৭১

  • ইংরেজি: ৬৭

  • অঙ্ক: ৬২

  • ভৌত বিজ্ঞান: ৬১

  • জীবন বিজ্ঞান: ৮৫

  • ইতিহাস: ৯১

  • ভূগোল: ৮২

মোট প্রাপ্ত নম্বর: ৫১৯

Advertisement
ads

এই সাফল্যের পর আসিফ এবং তার পরিবার স্বভাবতই গর্বিত ও আনন্দিত। তাঁর বাবা মহসিন আলি (Mohsin Ali) জানিয়েছেন, “ছোটবেলা থেকেই ওর পড়াশোনার প্রতি প্রবল ঝোঁক। আমরা সাধ্য মতো ওর চিকিৎসার চেষ্টা করেছি, কিন্তু পুরোপুরি সুস্থ করা সম্ভব হয়নি। তবু সে যে মন দিয়ে পড়েছে, তা আজকের ফলেই স্পষ্ট।”

চাষাবাদ নির্ভর এক সাধারণ পরিবারে বড় হওয়া আসিফ ভবিষ্যতে ডব্লিউবিসিএস (WBCS) অফিসার হতে চায়। বাবার কথায়, “ছেলের স্বপ্ন পূরণে আমরা সর্বতোভাবে পাশে থাকব।”

স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে শিক্ষকরা সকলেই আসিফের সাফল্যে আপ্লুত। প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে জীবনের প্রথম বড় পরীক্ষায় এমন সাফল্য অর্জন নিঃসন্দেহে অনুপ্রেরণামূলক।

দু’চোখে স্বপ্ন, মনে অদম্য জেদ—এই নিয়েই আসিফ এখন ভবিষ্যতের পথে এগিয়ে চলেছে। তার জন্য আগামী দিনে রইল অনেক শুভকামনা।

Advertisement
ads
Continue Reading
Advertisement