হামলা
আগেই পালিয়েছে সেনাপ্রধান! যুদ্ধের ভয়ে এইবার ইস্তফা দিল হাজারেরও বেশি পাকসেনা
ডিজিটাল ডেস্কঃ সোমবার ফ্রান্সের কাছ থেকে ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি সাক্ষর করেছেন ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৬৩ হাজার কোটি টাকার এই চুক্তি ভারতীয় নৌসেনার হাতে অত্যাধুনিক যুদ্ধবিমান তুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিরক্ষা মন্ত্রকের কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং আগামী দিনে এই যুদ্ধবিমানগুলি ‘আইএনএস বিক্রান্ত’-এ যুক্ত করা হবে।
আর এরই মধ্যে পাকিস্তানের সেনাবাহিনীতে এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। সম্প্রতি সেনার হাজার হাজার জওয়ান পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। সূত্রের খবর, ১,২০০ জওয়ান এবং ২৫০ অফিসার পাকিস্তান সেনাবাহিনী থেকে পদত্যাগ করেছেন। তাঁদের অভিযোগ, সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের নেতৃত্বে তাঁদের আস্থা নষ্ট হয়েছে। চিঠির মাধ্যমে এই পদত্যাগের বিষয়টি সেনাপ্রধানকে জানানো হয়েছে, যা পাকিস্তান সেনাবাহিনীর ভিতরে এক ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে।
আরও পড়ুনঃ ভারতীয় নৌসেনার শক্তিবৃদ্ধি, ফ্রান্স থেকে ২৬টি রাফাল যুদ্ধবিমান কিনলো ভারত
