পহেলগাঁও হামলার পর পাক অধিকৃত কাশ্মীর দখল করতে সরাসরি ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
Connect with us

হামলা

পহেলগাঁও হামলার পর পাক অধিকৃত কাশ্মীর দখল করতে সরাসরি ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পহেলগাঁওয়ে সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গি হামলার পর পাকিস্তানকে ‘উচিত শিক্ষা’ দিতে সরাসরি পাক অধিকৃত কাশ্মীর পুনর্দখলের দাবি তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি কেন্দ্রের বিরুদ্ধে নিরাপত্তা গাফিলতি নিয়ে তদন্ত না করার অভিযোগও করেছেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পহেলগাঁও হামলার মূল কারণ নিরাপত্তার অবহেলা, কিন্তু তার বদলে কেবল ‘একটি রাজনৈতিক ন্যারেটিভ’ তৈরি করা হচ্ছে। তিনি এও বলেছেন, ‘‘এটা আর শুধুমাত্র সার্জিক্যাল স্ট্রাইক বা প্রতীকী পদক্ষেপের সময় নয়। পাকিস্তান যে ভাষায় বোঝে, এখন সেই ভাষায় জবাব দেওয়ার সময় এসেছে।’’ তিনি দাবী করেন, পাক অধিকৃত কাশ্মীর পুনর্দখল করা হোক।

আরও পড়ুনঃ পাকিস্তানের ১৩০টি পরমাণু অস্ত্র ভারতের দিকে তাক করা! ভারত জল না দিলে পাকিস্তান বোম দিবে

পুলওয়ামার পর কাশ্মীরে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা হিসেবে পহেলগাঁওয়ের হামলাটি বিবেচিত হচ্ছে। যেখানে এক রিসর্টে হামলা চালিয়ে জঙ্গিরা ২৬ জনের প্রাণহানী ঘটায়। হামলার সঙ্গে যুক্তদের অধিকাংশই বিদেশি জঙ্গি বলে জানা গেছে। ৪০ রাউন্ড গুলি চালানোর পর হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈবা এবং তার শাখা সংগঠন, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)।

Advertisement
ads

এই ঘটনা ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর আরও চাপ তৈরি করেছে, এবং অভিষেকের বক্তব্যে পাকিস্তান ও তাদের মদতপুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানানোর আহ্বান উঠে এসেছে।

Continue Reading
Advertisement